ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

শীতের রেসিপি: ফুলকপির পাকোড়া

আকাশ নিউজ ডেস্ক: 

শীতের সবজি হিসাবে ফুলকপি খুবই সুস্বাদু। ফুলকপির মাছের ঝোল খেতে ভারি মজা। তবে শীতের এই ফুলকপির ভিন্ন স্বাদ পেতে আমরা ভাজি, স্যুপ ও সালাদ তৈরি করে থাকি।

তবে এবার আপনাদের জন্য ভিন্ন একটি রেসিপি। শীতের বিকালে চায়ের আড্ডায় খেতে পারেন ফুলকপির পাকোড়া।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন ফুলকপির পাকোড়া।

উপকরণ :

১টি ফুলকপি, চালের গুঁড়ো বা বেসন বা কর্নফ্লাওয়ার ৫-৬ টেবিল-চামচ, লঙ্কাগুঁড়ো ১ চা-চামচ, হলুদগুঁড়ো ১ চা-চামচ, ধনিয়াগুঁড়ো ১ চা-চামচ, ব্রেড ক্রামব বা বিস্কুটের গুঁড়ো পরিমাণ মতো। লবণ স্বাদমতো। তেল প্রয়োজনমতো।

প্রণালী :

ফুলকপি হাত দিয়ে টুকরা করে নিন। তারপর পানি আর লবণ দিয়ে সেদ্ধ করুন। খুব বেশি সিদ্ধ করবেন না, আধা সিদ্ধ থাকবে।

এখন একটা চালনিতে ফুলকপির টুকরাগুলো ঢেলে পানি ঝরতে দিন। একটা পাত্রে সব মসলা আর চালের গুঁড়ো দিয়ে জল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।

ফুলকপিগুলো চালের মিশ্রণ দিয়ে ভালো করে মেখে বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিন। ননস্টিক প্যানে তেল দিয়ে ভালো করে গরম করে ডুবো তেলে ফুলকপি ভাজুন। বাদামি রং হলে তুলে নিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শীতের রেসিপি: ফুলকপির পাকোড়া

আপডেট সময় ১১:৪৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০