ঢাকা ০২:০৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের চট্টগ্রামে ডেভিড ইমনসহ ৫ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী

প্রাথমিক কথাবার্তা চলছে, জোট বা দল গঠনের সিদ্ধান্ত এখনই নয়: নূর

আকাশ জাতীয় ডেস্ক:  

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়নকারী জোনায়েদ সাকির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর নতুন জোট করার চিন্তা-ভাবনা করছেন বলে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আজ বুধবার বাংলাদেশ প্রতিদিনকে নূর বলেন, প্রাথমিক কথাবার্তা হয়েছে, একটি যৌথ প্রোগ্রামের মধ্যে দিয়ে একসাথে পথচলা শুরু হয়েছে। তবে দল বা জোট গঠনের সিদ্ধান্ত হয়নি।

সাকি ও নূরের জোট গঠনের এ উদ্যোগে ডা. জাফরুল্লাহ চৌধুরী ও ‘রাষ্ট্র চিন্তা’ নামে একটি সংগঠনের দায়িত্বশীলরাও যুক্ত রয়েছেন। গত ২৮ নভেম্বর জাতীয় শহীদ মিনারে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে তারা একটি যৌথ সমাবেশ করেছেন। সে সমাবেশে মওলানা ভাসানী অনুসারী পরিষদ, গণসংহতি আন্দোলন, ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদ ও রাষ্ট্র চিন্তা একসঙ্গে অংশ নেয়।

এ বিষয়ে নূর জানিয়েছেন, মানুষের অধিকার নিশ্চিতে আমরা বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি বৃহত্তর ঐক্যের গড়ে তুলতে চাই। তারই অংশ হিসেবে চারটি সংগঠন মিলে আমরা গত ২৮ নভেম্বর শহীদ মিনারে মওলানা ভাসানীর প্রতি সম্মান জানাতে তার ৪৪ তম মৃত্যুবার্ষিকীতে একটি যৌথ সমাবেশ করেছি। আরও বিভিন্ন দলও সংগঠনের সাথেও আলোচনা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

প্রাথমিক কথাবার্তা চলছে, জোট বা দল গঠনের সিদ্ধান্ত এখনই নয়: নূর

আপডেট সময় ০৮:২১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০