ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: বিরোধীদলীয় নেতা স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, অভিযুক্ত বিএনপি নেতা আটক প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

বাবুনগরীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন মুক্তিযুদ্ধমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতাকারী হেফাজতে ইসলামের নেতাদের হুশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি আমীর জুনাইদ বাবুনগরীসহ সংগঠনটির নেতাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেয়ার কথা বলেছেন।

মঙ্গলবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক মানববন্ধনে এ হুশিয়ারি দেন তিনি। বঙ্গবন্ধু ও সংবিধান অবমাননার অভিযোগে হেফাজতের আমীর জুনাইদ বাবুনগরী এবং যুগ্ম মহাসচিব মামুনুল হকের গ্রেফতার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আমীর জুনাইদ বাবুনগরীসহ হেফাজত নেতাদের উদ্দেশে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, এই সমস্ত অর্বাচীন কথা, এই সমস্ত আস্ফালন বন্ধ করে দিন। না হয় বাংলার স্বাধীনতাকামী মানুষ রাজপথেই এর জবাব দেবে। তার পরিণাম ভালো হবে না।

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উদ্যোগে মানববন্ধনে সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবীদের ৬০টি সংগঠন অংশ নেয়। এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতারা এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

মুজিববর্ষে রাজধানীর ধোলাইড়পাড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্য সরকার স্থাপন করছে, তার বিরোধিতায় নেমেছে হেফাজতসহ কয়েকটি ইসলামী সংগঠন। এদের মধ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্যের কঠোর বিরোধীতায় সরব রয়েছেন হেফাজতের আমীর বাবুনগরী, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর সৈয়দ ফয়জুল করিম বেশ। গত ২৭ নভেম্বর চট্টগ্রামের এক অনুষ্ঠানে বাবুনগরী বলেন, যে কোনো দল ভাস্কর্য বসালে তা ‘টেনে হিঁচড়ে’ ফেলে দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের

বাবুনগরীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন মুক্তিযুদ্ধমন্ত্রী

আপডেট সময় ১১:১৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০