ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

আর আপস নয়, ধরলেই ফাইনাল: যুবলীগ চেয়ারম্যান

আকাশ জাতীয় ডেস্ক: 

চলমান পরিস্থিতি নিয়ে সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তির প্রতি কঠোর হুশিয়ারি দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। তিনি বলেছেন- আর কোনো আপস নয়, ধরলেই ফাইনাল। বাংলাদেশে একটা কুচক্রী মহল ফায়দা লোটার চেষ্টা করছে সেটা আর হতে দেব না।

মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বরে এক মানববন্ধনে যুবলীগ চেয়ারম্যান এ হুশিয়ারি দেন।

যুবলীগ চেয়ারম্যান বলেন, টাকা উৎস কী, কী তাদের এজেন্ডা- এসব ব্যাপারে প্রশাসনিক তদন্ত করতে হবে। প্রশাসনের তদন্তের মাধ্যমে আসল ষড়যন্ত্রকারী ও তাদের মদদদাতাদের চিহ্নিত করতে হবে এবং এই দেশের মাটিতেই তাদের শাস্তি দিতে হবে। মৌলবাদী গোষ্ঠী একেবারে নির্মূল করে দিতে হবে। তারা যেন বারবার আমাদের স্বাধীনতা-মুক্তিযুদ্ধের চেতনা-দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করতে না পারে।

শেখ ফজলে শামস্ পরশ আরও বলেন, এবারই আমরা এটা ফাইনাল করব। প্রশাসনকে আহ্বান করছি, তদন্তের মাধ্যমে এদের (মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তি) চিহ্নিত করুন। আমরা মাঠে আছি দেখে নেব তাদের। চোরের দশ দিন, গেরস্তের এক দিন। আমরা এবার তাদের দেখে নেব।

এ সময় নেতাকর্মীদের সজাগ ও সোচ্চার থাকার আহ্বান জানান যুবলীগ চেয়ারম্যান। বলেন- আমরা এদের দমন করব, ইনশাআল্লাহ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদ এবং মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ৬৪টি সংগঠনের যৌথ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার এই মানববন্ধন করে কেন্দ্রীয় যুবলীগ।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

আর আপস নয়, ধরলেই ফাইনাল: যুবলীগ চেয়ারম্যান

আপডেট সময় ১১:১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০