ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

ফেসবুক থেকে দূরে শবনম ফারিয়া

আকাশ বিনোদন ডেস্ক : 

বিয়ে বিচ্ছেদের ঘোষণার পর ফেসবুক থেকে দূরে সরে গেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তবে ইনস্টাগ্রামে সক্রিয় আছেন তিনি। গতকাল ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, আপনারা ‘শুভ স্বাধীনতা দিবস ফারিয়া’ বলেও শুভেচ্ছা জানাতে পারেন।

২০১৯ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনে হারুন অর রশীদ অপুকে বিয়ে করেন শবনম ফারিয়া। গত শুক্রবার বিবাহ বিচ্ছেদ হয় ফারিয়া-অপু দম্পতির। বিচ্ছেদের বিষয়টি ফেসবুকে জানিয়েছিলেন ফারিয়া। সোমবার থেকে তার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যায়নি।

তবে একটি সূত্র জানাচ্ছে, আপাতত তিনি ফেসবুক থেকে দূরে থাকছেন।

এর আগে শবনম ফারিয়া বলেন, ‘আমার বিচ্ছেদের সংবাদ প্রকাশের পর থেকে মানুষ আমাকে দোষ দিচ্ছেন, গালি-গালাজ করছেন। তবে কী আমি জানবো মানুষকে ছোট করা পছন্দ করে মানুষ!’

তিনি আরো বলেন, ‘আমার যথেষ্ট কারণ না থাকলে মানুষটার সঙ্গে বিচ্ছেদের মতো সিদ্ধান্তে আসতাম না। শেষটাও সুন্দর হতে পারে। শেষটাও সম্মান দিয়ে ভালোবাসার সঙ্গে শেষ হতে পারে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ফেসবুক থেকে দূরে শবনম ফারিয়া

আপডেট সময় ১০:০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০