ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

রাজনৈতিক মোল্লারা বঙ্গবন্ধুকে দ্বিতীয়বার হত্যা করতে চায়: ইনু

আকাশ জাতীয় ডেস্ক: 

ভাস্কর্য ভাঙার হুমকির মাধ্যমে রাজনৈতিক মোল্লারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দ্বিতীয়বার হত্যা করতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

মঙ্গলবার (১ ডিসেম্বর) দলটির পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের কবরস্থানে ও শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

হাসানুল হক ইনু বলেন, স্বাধীনতা দিবসে স্বাধীনতার কথা এবং বিজয় দিবসে বিজয় দিবসের কথা হয়। তেমনি মুক্তিযোদ্ধাদের যে বীরত্ব ও আত্মত্যাগের কথা বলার জন্য বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন ১লা ডিসেম্বরকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

আমরা ছুটি চাই না, আমরা চাই মুক্তিযোদ্ধা দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধা মন্ত্রী বাণী দেবেন, মন্ত্রীরা মুক্তিযোদ্ধাদের কবরে ফুল দেবেন এবং স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা হবে।

উপস্থিত নেতাকর্মী এবং সমবেত জনতার উদ্দেশে ইনু বলেন, ১৯৭১ সালের খুনিরাই মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিতে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ এবং বিজয়ের মাসকে সামনে রেখে বাংলাদেশে কিছু রাজনৈতিক মোল্লা হঠাৎ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুঙ্কার ছাড়ছে। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দিচ্ছে তারা ’৭৫ সালের বঙ্গবন্ধুর খুনি ও রাজাকারদের দোসর। তারা বঙ্গবন্ধুকে দ্বিতীয়বার হত্যা করতে চাচ্ছে। বঙ্গবন্ধুর ওপর আক্রমণ মানে বাংলাদেশে ’৭১ এর মুক্তিযুদ্ধের ওপর আক্রমণ।

বীর মুক্তিযোদ্ধা কবরস্থান ও শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য শিরীন আখতার, সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদের সাংগঠনিক সম্পাদক মো. নুরুন্নবী, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মাইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

রাজনৈতিক মোল্লারা বঙ্গবন্ধুকে দ্বিতীয়বার হত্যা করতে চায়: ইনু

আপডেট সময় ০৮:০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০