ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পকেটেই বিস্ফোরিত হলো শাওমি রেডমি নোট ৪

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের অন্ধ্রপ্রদেশের এক যুবকের পকেটেই বিস্ফোরিত হলো শাওমি রেডমি নোট ৪ স্মার্টফোন। মাত্র তিন সপ্তাহ আগেই ফোনটি কিনেছিলেন তিনি। এ ঘটনায় ওই যুবক শাওমির বিরুদ্ধে মামলা করেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার রাভুলাপালেম অঞ্চলে এ ঘটনা ঘটে। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ভাবানা সূর্যকিরণ বাইকে করে যাওয়ার সময়ে আচমকাই তাঁর পকেটের মোবাইলটিতে বিস্ফোরণ ঘটে।

আগস্টের প্রথম সপ্তাহে ঘটা এ ঘটনার প্রেক্ষিতে শাওমি নিজস্বভাবে তদন্ত করে। তদন্ত শেষে ফোন বিস্ফোরণের কথা স্বীকার করে নিয়ে প্রতিষ্ঠানটি এ ধরনের ঘটনা এড়াতে গ্রাহকদেরকে বেশ কিছু পরামর্শ দিয়েছে। শাওমির পক্ষ থেকে বলা হয়েছে, তারা ক্ষতিগ্রস্থ ফোনটি পরীক্ষা করে দেখেছে, অতিরিক্ত বাহ্যিক চাপ দেওয়ার ফলেই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

শাওমি অনুরোধ করেছে, ব্যবহারকারীরা যেন নিজেরা ফোন খোলার চেষ্টা না করেন কিংবা ব্যাটারিতে অকারণে খোঁচাখুঁচি না করেন। পাশাপাশি, ফোনকে বাহ্যিক চাপ দেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে। ফোনে কোনও সমস্যা হলে সংস্থার নিজস্ব স্টোরে না নিয়ে গিয়ে ভুঁইফোঁড় কোনও ফোন সারাইয়ের দোকানে নিয়ে যেতেও বারণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পকেটেই বিস্ফোরিত হলো শাওমি রেডমি নোট ৪

আপডেট সময় ০৫:৩৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭