ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

পীরগঞ্জ আ’লীগের এক নম্বর সদস্য হিসেবে পুনর্নির্বাচিত জয়

আকাশ জাতীয় ডেস্ক: 

রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নম্বর সদস্য হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। পীরগঞ্জ তার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী আসন।

রোববার (২৯ নভেম্বর) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি লিখেছেন, ‘রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নম্বর সদস্য হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ‘

এর আগে ২০১৫ সালে প্রথমবারের মতো পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হন সজীব ওয়াজেদ জয়। এরপর ২০১৯ সালে তাকে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের কাউন্সিলে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক নম্বর সদস্য করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

পীরগঞ্জ আ’লীগের এক নম্বর সদস্য হিসেবে পুনর্নির্বাচিত জয়

আপডেট সময় ০৪:৪৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০