ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘‌মাশরাফি জুনিয়র’ শুরু

আকাশ বিনোদন ডেস্ক : 

মন্ডা ও মণি; দুই ভাইবোন। গ্রামের ভেতর দাপিয়ে বেড়ায় সারাটা দিন। মন্ডা ক্রিকেট খেলে। হতে চায় মাশরাফির মতো। আর তার ছোট বোন মণি ভাইকে উৎসাহ দেয় মাঠের বাইরে থেকে। ছক্কা-চারে ভরিয়ে মন্ডা যখন দল জিতিয়ে ফেরে, মন্ডার চাইতেও যেন বেশি খুশি হয় মণি। তার ভাই একদিন সত্যি অনেক বড় ক্রিকেটার হবে!

এমন গল্প নিয়ে দীপ্ত টিভি নিয়ে এসেছে নতুন ধারাবাহিক নাটক ‘‌মাশরাফি জুনিয়র’। রাত সাড়ে ৮টায় প্রচারিত হয় এই ধারাবাহিক নাটক।

আহমেদ খান হীরকের গল্পে এই মেগা সিরিয়ালের চিত্রনাট্য করেছেন আসফিদুল হক এবং সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। ললিপপ প্রডাকশনের প্রযোজনায় সাজ্জাদ সুমনের পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, রুনা খান, চিত্রলেখা গুহ, লুৎফর রহমান জর্জ, ফারুক আহমেদ, সাফানা নমনি, আনিন্দ, হামিম ও আরও অনেকে।

নাটকটিকে দেখানো হবে, টিভিতে যেমন মাশরাফিদের দেখা যায়, তেমনই দেখা যাবে মণির ভাইকে। চারদিকে হবে নাম-ডাক। এ নিয়ে সারাক্ষণ বিভোর মণি। কিন্তু তেমন কিছু হওয়ার আগে ক্রিকেট নিয়েই চেয়ারম্যানের সাথে কলহে জড়িয়ে পড়ে দুই ভাই বোন। ফাইনাল খেলাকে কেন্দ্র করে মণিদের ঘরে লাগে আগুন, গায়েব হয়ে যায় মন্ডা। কোথায় গেছে মন্ডা? কেউ কি তাকে তুলে নিয়ে গেছে? নাকি ক্রিকেট খেলতে সে চলে গেছে শহরে? ভাইয়ের খোঁজে মণি যখন শহরে এসে পৌঁছায় তার জীবনে একে একে ঘটতে থাকে চমকপ্রদ সব ঘটনা। ভাইয়ের খোঁজে মাঠে গিয়ে ভাগ্যেক্রমে তাকে ধরতে হয় ক্রিকেটের ব্যাট বল! মণি উড়িয়ে দেয় প্রতিপক্ষের উইকেট। ক্রিকেট যে তার রক্তে!

তাহলে কি ভাইয়ের মতো মণিও ক্রিকেটার হয়ে উঠবে? পারবে কি সে তার ভাইয়ের স্বপ্ন এগিয়ে নিয়ে যেতে? সবাই যেমন বলে সত্যিই কি মণি ঠিক মাশরাফির মতো খেলে? মাঠের ক্রিকেট লড়াই, বাসার পিছুটানের ভয় ঘুঁচিয়ে মণিই কি হয়ে উঠবে সময়ের সেরা?

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘‌মাশরাফি জুনিয়র’ শুরু

আপডেট সময় ১০:৪৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০