ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

ধর্ষণ সমাজকে নিকৃষ্ট পর্যায়ে নিয়ে যাচ্ছে : আ স ম রব

আকাশ জাতীয় ডেস্ক: 

মৃত লাশের সাথে ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের ভয়ঙ্কর পরিবেশ আমাদের সমাজকে নিকৃষ্ট পর্যায়ে নিয়ে যাচ্ছে। ধর্ষণ, হত্যা ও নিপীড়নের প্রতিটি ঘটনা বর্বরতাকেও হার মানাচ্ছে। এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়.. এগুলো সমগ্র সমাজ ব্যবস্থার অবক্ষয়ের প্রতিফলন। ধর্ষণ বন্ধে সামাজিক প্রতিরোধ এবং আইনের কার্যকর প্রয়োগ না করে শুধুমাত্র ‘মৃত্যুদণ্ডে’র আইন প্রণয়নের পর ‘সরকারের নির্লিপ্ততা’ ধর্ষণের আরও বিস্তার ঘটেছে। এই সাংস্কৃতিক ও রাজনৈতিক বাস্তবতাকে আমাদের অবশ্যই পরিবর্তন করতে হবে।

ধর্ষণসহ নারী ও শিশু হত্যা, নির্যাতন ও বিচারহীনতার বিরুদ্ধে নারী সমাজের ১১ দফা দাবির সমর্থনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ক্ষমতাকেন্দ্রিক দুর্বৃত্তপূর্ণ রাজনীতি সমগ্র সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। ক্ষমতার আশ্রয়ে ‘ভাগ্য বদল’ এবং অবৈধ, বেআইনি ও নীতিবহির্ভূত কাজের অপরিসীম ক্ষমতা অপ্রয়োগের অধিকার আজকের এই অবস্থার জন্য দায়ী। ‘গণতন্ত্রহীনতা’ একটি সমাজ থেকে কিভাবে নীতি-নৈতিকতা, মানবিকতা এবং মূল্যবোধকে অপসারণ করে দেয় তার অন্যতম দৃষ্টান্ত বাংলাদেশ। দুর্নীতি, লুণ্ঠন, হত্যা ও ধর্ষণের সবকিছুর রসদ যোগাচ্ছে গণতন্ত্রহীনতার সংস্কৃতি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

ধর্ষণ সমাজকে নিকৃষ্ট পর্যায়ে নিয়ে যাচ্ছে : আ স ম রব

আপডেট সময় ০৬:০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০