ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

ভিপি নুর বললেন, কথা দিলাম রাজনীতি ছেড়ে দেবো

আকাশ জাতীয় ডেস্ক:  

আমরা কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে রাজপথে আসিনি। আমরা জামায়াত-শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করতে রাজপথে আন্দোলন করছি, এটা প্রমাণ করতে পারলে ‘কথা দিলাম রাজনীতি ছেড়ে দেবো’।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক যৌথ সমাবেশে এসব মন্তব্য করেন ডাকসুর সদ্য বিদায়ী ভিপি নুরুল হক নুর।

যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ, ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদ, রাষ্ট্র চিন্তা ও গণসংহতি পরিষদ।

নুরুল হক নুর বলেন, আজ কেউ রাস্তায় নামলেই বলা হয় জামায়াত-শিবির। পাঁচজন এক জায়গায় অবস্থান করলে বলা হয় নাশকতামূলক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যুবলীগ, ছাত্রলীগ হামলা করছে, পুলিশ হয়রানি করছে। সরকার দেশকে বিভাজিত করতে সাম্প্রদায়িকতাকে ইস্যু করছে, সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে।

তিনি বলেন, সরকার দেশকে ব্যর্থতার দিকে ঠেলে দিতে চায়, আমরা এটা হতে দেবো না। মাদ্রাসা ছাত্রদের জঙ্গি তকমা লাগিয়ে অ্যাম্বাসিগুলোতে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। আমরা প্রতিবেশি কোনো দেশের তাবেদার হতে পারি না। চীন, ভারত, পাকিস্তান যেই হোক, দেশকে ব্যর্থ করতে এলে আমরা আন্দোলন করবো, তাদের চেষ্টা রুখে দেবো।

গণস্বাস্থ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, শ্রমিক নেতা তাসলিমা খাতুন, রাষ্ট্র চিন্তার সদস্য হাসনাত কাইয়ুম, ভাসানী পরিষদের মহাসচিব রাশিদুল ইসলাম বাবুল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

ভিপি নুর বললেন, কথা দিলাম রাজনীতি ছেড়ে দেবো

আপডেট সময় ০৯:২৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০