ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

সরকার এখন জনগণকে ভয় পায়: সাকি

আকাশ জাতীয় ডেস্ক:  

সরকার দেশ ও দেশের জনগণের ভবিষ্যত বিপদের দিকে ঠেলে দিচ্ছে বলে উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সরকার এখন জনগণকে ভয় পায়।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক যৌথ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ, ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদ, রাষ্ট্রচিন্তা ও গণসংহতি আন্দোলন।

জোনায়েদ সাকি বলেন, জনগণ যেন কথা বলতে না পারে সে জন্য পেটোয়া বাহিনী দিয়ে ত্রাস সৃষ্টি করা হচ্ছে। পুলিশ-প্রশাসনকে নিজেদের মতো করে ব্যবহার করা হচ্ছে। সরকার এখন জনগণকে ভয় পায়।

তিনি বলেন, সরকারের সব অপকর্মের হিসাব নেওয়া হবে। রাজনৈতিক দলের ওপর হামলা-মামলা ও নেতাকর্মীদের গুম করে কয়দিন টিকে থাকবেন? জনগণ একদিন এই ভোটারবিহীন সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবে।

গণস্বাস্থ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকার এখন দেউলিয়া হয়ে গেছে। অর্থনৈতিক মন্দায় পড়ে তারা এখন রিকশাচালকের অর্থ নিয়ে তহবিল করতে চায়। সরকার পতন হওয়ার চূড়ান্ত পর্যায়ে এসেছে, এখন শুধু ধাক্কা দিলেই সরকার পতন সম্ভব।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ডাকসুর সদ্যবিদায়ী ভিপি নুরুল হক নুর, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ফারুক হাসান, শ্রমিক নেতা তাসলিমা আখতার, রাষ্ট্রচিন্তার সংগঠক আইনজীবী হাসনাত কাইয়ুম, ভাসানী পরিষদের মহাসচিব রাশিদুল ইসলাম বাবুল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

সরকার এখন জনগণকে ভয় পায়: সাকি

আপডেট সময় ০৯:১৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০