ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

এদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই: হানিফ

আকাশ জাতীয় ডেস্ক:  

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, ‘স্বাধীন দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই। কোনো অপশক্তি নেই এটা প্রতিহত করার। যারা ভাস্কর্যর বিরুদ্ধে কথা বলবেন তাদের বিরুদ্ধে রাষ্ট্র আইনি ব্যবস্থা গ্রহণ করবে। জনগণ প্রতিহত করবে।’

শনিবার সকালে ১৯ বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ আয়োজিত প্রয়াত মোহাম্মদ হানিফের স্মরণসভায় এসব কথা বলেন। আবু আহম্মেদ মান্নাফি স্মরণসভায় সভাপতিত্ব করেন।

হানিফ বলেন, ভাস্কর্য নিয়ে কিছু আলেম ওলামা মাশায়েখ উগ্র কথা বলছেন। তারা নাকি ইসলামের ধারক-বাহক। ইসলামে জঙ্গিবাদ, মৌলবাদের স্থান নেই। ইসলাম শান্তির ধর্ম। অথচ তারা শান্তির ভাষায় কথা বলছে না। তাদের যে উগ্রতা সেটা ইসলামের কথা হতে পারে না। শান্তির ধর্মের কথা হতে পারে না।

ওলামা মাশায়েখদের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, আপনারা কোনো ইসলামের কথা বলছেন? আপনাদের এই ভাষা জনগণ বরদাশত করবে না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ওলামা মাশায়েখরা ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে উগ্র-জঙ্গিবাদী টাইপের কথা বলছেন। ইসলাম সন্ত্রাস-জঙ্গিবাদের ভাষা নয়।

হানিফ আরও বলেন, এদেশে সরকার আছে, জনগণ আছে। তাদের শক্তি সম্পর্কে আপনাদের অবহিত থাকতে হবে। উগ্রবাদী-সন্ত্রাসী ও জঙ্গিবাদী কথা বলে শ্রদ্ধা ধরে রাখতে পারবেন না। জনগণ বরদাশত করবে না। পাকিস্তানের প্রেতাত্মা রাজাকারদের হুমকি শোনার জন্য এদেশ স্বাধীন হয় নাই। এটা পরিষ্কার মনে রাখবেন। অযথা মাঠ গরম করার চেষ্টা করবেন না।

ইন্দোনেশিয়া, সৌদি আরব, ইরান, জর্দান এমনকি পাকিস্তানসহ পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশগুলোতে ভাস্কর্য রয়েছে দাবি করে হানিফ বলেন, ওইসব দেশে ভাস্কর্য নিয়ে তো কেউ কথা বলে না।

স্মরণসভায় বিএনপির বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির রাজনীতি মিথ্যাচার ও অভিযোগে ভরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

এদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই: হানিফ

আপডেট সময় ০৩:৪৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০