ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

শ্রমিকদের দাবি উপেক্ষা করে উন্নয়ন টেকসই হবে না: মেনন

আকাশ জাতীয় ডেস্ক:

শ্রমিকদের দাবি উপেক্ষা করে উন্নয়ন টেকসই হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সংসদ সদস্য রাশেদ খান মেনন। আজ বিকেলে এক ভার্চ্যুয়াল শোকসভায় তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান মেনন বলেন, শ্রমিক ও শ্রমিকদের দাবি উপেক্ষা করে উন্নয়ন টেকসই হবে না। সম্প্রতিকালে পাটকল-চিনিকল বন্ধ করে দিয়ে সরকার যে ভুল সিদ্ধান্ত নিয়েছে তা এখনই শোধরানো প্রয়োজন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, এরশাদ স্বৈরাচারবিরোধী সংগ্রামে শ্রমিক-কর্মচারি-ঐক্যপরিষদের আন্দোলন তাকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে গেছে। সেই শ্রমিকদের উপেক্ষা করা বা শ্রমিক নেতাদের প্রতি সম্মান না জানানো কেবল দুঃখজনকই নয়, সেটা একটা ক্ষমাহীন অপরাধ বলেই গণ্য করা যায়।

প্রয়াত শ্রমিক নেতা শফিউদ্দিন প্রসঙ্গে রাশেদ খান মেনন বলেন, কমরেড শফিউদ্দিন ছিলেন আজীবন বিপ্লবী কমিউনিস্ট। নির্মোহ ও আদর্শবাদী ব্যক্তি। শোকসভায় আরও আলোচনা করেন স্কপের সাবেক সমন্বয়ক শ্রমিক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম খান, আইএলও’র দক্ষিণ এশিয় বিষয়ক শ্রমিক উপদেষ্টা সুলতান আহমেদ, শ্রমিক জোটের নেতা মেজবাহ উদ্দিন আহমেদ, জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি জনাব হুমায়ুন কবির, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, ড. সুশান্ত দাস ও মাহমুদুল হাসান মানিক।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

শ্রমিকদের দাবি উপেক্ষা করে উন্নয়ন টেকসই হবে না: মেনন

আপডেট সময় ১০:০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০