ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান আর নেই

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনা পরবর্তী নানা শারীরিক জটিলতায় মারা গেছেন দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি৷

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

তার পারিবারিক সূত্র জানায়, খন্দকার মুনীরুজ্জামান জ্বরে আক্রান্ত হন। এরপর পরীক্ষায় তার করোনা পজেটিভ এলে তিনি শান্তিনগরে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে শনিবার (৩১ অক্টোবর) রাতে তাকে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ২১ দিন লড়াই করার পর তার করোনা রেজাল্ট নেগেটিভ আসে। কিন্তু করোনা পরবর্তী নানা জটিলতা ও ধকল সইতে না পেরে সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

সংবাদের বার্তা সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী রফিক এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন৷

তিনি লেখেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বিশিষ্ট সাংবাদিক, সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, আমার প্রিয় মুনীর ভাই আর নেই। আজ ভোরে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওনার আত্মার শান্তি কামনা করে দোয়া করবেন সবাই। ’

করোনায় আক্রান্ত হওয়ায় গত ৩১ অক্টোবর রাতে তাকে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷

তার জানাজা এবং দাফন সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত নেননি পরিবার। খন্দকার মুনীরুজ্জামান ১৯৪৮ সালে ১২ মার্চ ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় সাংবাদিকতায় যুক্ত হন। একই সময়ে তিনি বাম ধরানার রাজনীতিতে যুক্ত হন। সাংবাদিক হিসেবে তিনি বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। দৈনিক সংবাদে তিনি সহকারী সম্পাদক হিসেবে যোগদান করেন। পরে ভারপ্রাপ্ত সম্পাদক হন। তিনি দীর্ঘদিন কমিউনিস্ট পার্টির ঢাকা জেলা কমিটির সম্পাদক ছিলেন।

খন্দকার মুনীরুজ্জামান সাংবাদিকতা ছাড়াও কবিতা, গল্প, প্রবন্ধ, চিত্র সমালোচনা এবং নিয়মিত কলাম লিখতেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান আর নেই

আপডেট সময় ১২:২৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০