ঢাকা ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শামীমাকে নিয়ে আবার সংসার করতে চান জঙ্গি স্বামী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

সিরিয়ায় গিয়ে আইএস-বধূ হয়েছিলেন ব্রিটিশ স্কুলছাত্রী শামীমা বেগম। এই শামীমাকে নিয়ে আবারও সংসার করতে চান তার জঙ্গি স্বামী ইয়াগো রিডজিক।

সম্প্রতি একটি ডকুমেন্টারিতে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি জানান। বর্তমানে সিরিয়ার একটি কারাগারে বন্দি আছেন নেদারল্যান্ডের নাগরিক রিডজিক।

ব্রিটিশ ডকুমেন্টরি নির্মাতা অ্যালান ডানকানকে দেওয়া ওই সাক্ষাতকারে রিডজিক বলেন, ‌‘আমার স্ত্রীর সঙ্গে যে কোনো জায়গাই হবে আমার বাড়ি। আমি চাই, আবার সংসার শুরু করতে।’

২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের ব্যাথনালগ্রিন এলাকার বাসিন্দা কিশোরী শামীমা বেগম লন্ডনের গেটউইক এয়ারপোর্ট দিয়ে তুরস্ক হয়ে সিরিয়ায় আইএসে যোগ দেন। পরে ইয়াগো রিডজিক নামক ওই আইএস জঙ্গিকে বিয়ে করেন।

২০১৭ সালের জানুয়ারিতে সিরিয়ার ক্যাম্পে মানবেতর জীবনযাপনে শামীমার এক বছর বয়সী কন্যা ও তিন মাসের পুত্র সন্তান মারা যায়।

এই মানবেতর জীবন থেকে মুক্তির জন্য ব্রিটেনে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন শামীমা। যুক্তরাজ্যে ফেরার জন্য তিনি এখন ব্রিটিশ আদালতে আইনি লড়াই করছেন। এ মাসে যুক্তরাজ্যে শামীমার নাগরিকত্ব মামলার শুনানি হওয়ার কথা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শামীমাকে নিয়ে আবার সংসার করতে চান জঙ্গি স্বামী

আপডেট সময় ০১:৩৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০