ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

স্বৈরাচার বিতাড়িত করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে: গয়েশ্বর

আকাশ জাতীয় ডেস্ক:  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্রে কিন্তু কখনো আমার শব্দটি গ্রহণযোগ্য না। গণতন্ত্র মানে আমরা, গণতন্ত্র মানে আমাদের, গণতন্ত্র মানে বহুজন, গণতন্ত্র মানে বহুমত।

গণতন্ত্র মানে একজনে মত নয়, গণতন্ত্র মানে একজন নয়। বর্তমানে যে কর্তৃত্ববাদী ব্যবস্থা চলছে, এটা স্বৈরতন্ত্রকেও ছাড়িয়ে গেছে। এ স্বৈরতান্ত্রিক মানসিকতা সম্পন্ন এক ব্যক্তির শাসনে দেশটা ধ্বংস্তূপে পরিণত হচ্ছে। তার আগেই উদ্যোমী হয়ে রাজপথ দখল করতে হবে। স্বৈরাচারকে বিতাড়িত করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে গয়েশ্বর চন্দ্র বলেন, শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে চিকিৎসার জন্য লন্ডনে বসে আছেন। আমাদের এ নেতাকে আগামী দিনে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির অবশিষ্ট নেতা বলা যায়। অর্থাৎ এটি আমাদের একটি মাত্র ঠিকানা। এ ঠিকানাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আপনারা বলেছেন, আজকে স্বেচ্ছায় রক্তদান- এ রক্ত কারা পাবে? শ্রমজীবীরা পাবে, সাধারণ রোগীরা পাবে। তারা যেমন উপকৃত হবে, এটা মানবতার সেবার একটি অংশ। পাশাপাশি এ কর্মসূচির মধ্য দিয়ে আপনারা রাজপথে স্বেচ্ছায় রক্ত ঝরিয়ে আরেকটি একাত্তর সৃষ্টি করবেন, বাংলাদেশকে মুক্ত করবেন, গণতন্ত্র মুক্ত করবেন- এটা আমরা আশা করি।

সংগঠনের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিনের পরিচালনায় অনুষ্ঠানে ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সভাপতি মুক্তাদির হোসেন তরু, কেন্দ্রীয় নেতা তবিবুর রহমান সাগর, মিজানুর রহমান রিপন, তৌহিদুর রহমান আউয়াল, নাবিদ রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

স্বৈরাচার বিতাড়িত করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে: গয়েশ্বর

আপডেট সময় ০৫:৪৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০