ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে।

ফেসবুক-ইউটিউবে প্রতিদিনই গুজবে অপপ্রচার চলছে। এসবের ওপর ভিত্তি করে সম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চলছে, আমরা দেখতে পাচ্ছি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই—এ পার্টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পার্টি। যার নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। যেকোনো অবস্থায় মুক্তিযুদ্ধের চেতনা ধর্মনিরপেক্ষতার চেতনার বাইরে যাবার আমাদের সুযোগ নেই। মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার আদর্শের প্রশ্নে কোনো আপস নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, দুই-একদিনের মধ্যে সাব-কমিটি দেওয়া হবে। কোনো একজন একাধিক পদে থাকতে পারবেন না। মহানগরসহ সহযোগী সংগঠনগুলোতেও যদি কোনো ব্যক্তির সদস্য পদও থাকে তিনি সাব-কমিটিতে থাকতে পারবেন না। কোনো বিতর্কিত লোক সাব কমিটিতে যেন না আসতে পারে। দাগী সন্ত্রাসী, প্রতারক-ধান্দাবাজ যেন কমিটিতে আসতে না পারে। এখানে অনুপ্রবেশের ঘটনা আমরা দেখতে চাই না। এটা প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশ। কমিটিগুলোতে যারা সদস্য সচিব তারা এ বিষয় বিশেষভাবে দেখবেন।

করোনা সচেতনতার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দলীয়ভাবে আওয়ামী লীগ সচেতনতা কার্যক্রম চালাবে। আমি আমাদের সাংগঠনিক ইউনিটগুলোকে এ বিষয়ে সরাসরি নির্দেশনা দিয়েছি। মহানগর-জেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত ইউনিট সচেতনতা কার্যক্রম চালাবে। নেতাকর্মী সবাইকে মাস্ক পরতে হবে। করোনা মহামারি সারা বিশ্ব করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত। আমাদের এখনই আরও বেশি সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি নির্দেশনা দিয়েছেন। সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে, এর কোনো ব্যত্যয় ঘটানো যাবে না।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এসএম কামাল, মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, আইন বিষয়ক সম্পাদক নাজিবুল্লাহ হিরু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: কাদের

আপডেট সময় ০৭:১৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০