ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিশ্বের সাইবার হুমকির উৎস চার দেশ: কানাডা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার সাইবার কর্মসূচি গোটা বিশ্বের ‘সাইবার অপরাধজনিত হুমকি’র প্রধান উৎস বলে দাবি করেছে কানাডার ডিজিটাল গোয়েন্দা সংস্থা। খবর সিটিভি নিউজের।

কানাডার ডিজিটাল গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে আরো বলা হয়েছে, এসব দেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চালানো সাইবার তৎপরতা বিশ্বের সাইবার নিরাপত্তার জন্য সর্বাধুনিক হুমকি হিসেবে কাজ করছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার সরকার, ব্যবসা প্রতিষ্ঠান, সংস্থাগুলোর বিরুদ্ধে এসব দেশ থেকে সাইবার হামলা পরিচালিত করা হয়। এছাড়া বিশ্বের বেশিরভাগ সাইবার হামলা হয় এসব দেশ থেকে।

এসব হামলার উদ্দেশ্য সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক, আদর্শিক ও ভূ-রাজনৈতিক এসব হামলার লক্ষ্য। তাদের ক্রিয়াকলাপগুলোর মধ্যে রয়েছে সাইবার গুপ্তচরবৃত্তি, সম্পত্তি চুরি, অনলাইন প্রভাব অভিযান এবং বিপর্যয়কর সাইবার আক্রমণ।

সেখানে বলা হয়েছে, ‘আমরা মূল্যায়ন করেছি যে প্রায় নিশ্চিতভাবে চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়া কানাডিয়ান ব্যক্তি ও সংস্থার জন্য সবচেয়ে বড় রাষ্ট্র-স্পনসর সাইবার হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও অনেক দেশ এসব কর্মকাণ্ডের বিকাশ করছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বের সাইবার হুমকির উৎস চার দেশ: কানাডা

আপডেট সময় ০১:২৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০