ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্রিল্যান্সিং শিল্পে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় বৃহত্তম: পলক

আকাশ আইসিটি ডেস্ক : 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশে ৬ লক্ষাধিক ফ্রিল্যান্সার রয়েছেন। ফ্রিল্যান্সিং শিল্পে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় বৃহত্তম।

প্রতিমন্ত্রী আজ যুবসমাজকে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিতে উৎসাহিত করতে ‘গ্লোবাল ইয়ং লিডার সামিট-২০২০’ উপলক্ষে জুম অনলাইনে যুক্ত হয়ে কি-নোট স্পিকারের বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রী দুশিয়ন্ত চৌতলা, এফআইসিসিআই ইয়ং লিডারস ফোরামের কো-চেয়ারসহ অন্যরা আলোচনায় অংশগ্রহণ করেন।

চতুর্থ শিল্প বিপ্লবে সম্ভাবনার সর্বোচ্চ ব্যবহারে বাংলাদেশের যুব সমাজকে দক্ষ করে তোলা হচ্ছে উল্লেখ করে বলেন, ‘প্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদ তৈরিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে আইসিটি বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত ডিজিটাল ল্যাব চালু রয়েছে।’

পলক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সরকার দেশে ৬৮টি শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টার, স্কুল অব ফিউচার এবং সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

এ সকল কার্যক্রম মানবসম্পদ উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।

করোনার মহামারি কালেও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে দেশের অর্থনীতিকে সচল রেখে চলতি বছরের জুনে ৫.২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে বলে জানান পলক। ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের মাধ্যমেই ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ৩৪৮ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৭০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে বলে অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, মহামারি চলাকালীনও আইসিটি বিভাগ প্রায় ৫০ হাজার যুবক এবং মহিলাদের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রশিক্ষণ প্রদান করেছে।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের মূল লক্ষ হলো বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে ২৬তম বৃহত্তম অর্থনীতির ২০৪১ সালের মধ্যে মাথাপিছু ১২,০০০ মার্কিন ডলার আয় করে জ্ঞানভিত্তিক অর্থনীতি এবং উচ্চ আয়ের দেশে উন্নীত করা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফ্রিল্যান্সিং শিল্পে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় বৃহত্তম: পলক

আপডেট সময় ০৯:২৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০