ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আগাম জামিন নিতে হাইকোর্টে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর বিভিন্ন স্থানে বাস পোড়ানোর মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে গেছেন বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী।

বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চে জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

এসব মামলায় হাইকোর্টের কাছে আগাম জামিন চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন, যুবদল এবং ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে, গত ১২ নভেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা-১৮ আসনের উপনির্বাচন। এদিন বিকালে রাজধানীর ৯টি স্থানে গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় বিভিন্ন থানায় ১৫টি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপির বিভিন্ন পর্যায়ের প্রায় ৭০০ নেতাকর্মীকে আসামি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ

আগাম জামিন নিতে হাইকোর্টে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী

আপডেট সময় ১২:০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০