ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বাস পোড়ানোর মামলা: জামিন চেয়েছেন গয়েশ্বরসহ বিএনপির শতাধিক নেতাকর্মী

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীতে বাস পোড়ানোর মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী।

রোববার পৃথক ১৩টি পত্রে জামিন আবেদন করেন তারা। বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ তথ্য জানিয়েছেন।

বুধবার বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে জামিন শুনানি হবে।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দিন (১২ নভেম্বর) বিকালে ঢাকার বিভিন্ন স্থানে ১০টির বেশি গাড়িতে আগুন দেয়া হয়। এ ঘটনায় ১০টির বেশি মামলা হয়েছে। এসব মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ওই উপনির্বাচনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন, যুবদল এবং ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ব্যারিস্টার কায়সার কামাল জানান, রাজধানীতে বাসে আগুন দেয়ার ঘটনায় বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়, ইশরাক হোসেন, বিএনপি প্রার্থী জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যুবদলের সাধারণ সম্পাদকসহ মোট ৪৬০ জনকে আসামি করে ১০টি মামলা করা হয়েছে। এসব মামলায় অন্তত ১৪০ জন নেতাকর্মী আগাম জামিন আবেদন করেছেন। আগামী বুধবার হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ

বাস পোড়ানোর মামলা: জামিন চেয়েছেন গয়েশ্বরসহ বিএনপির শতাধিক নেতাকর্মী

আপডেট সময় ০৬:০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০