ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ভোটে পাশে থাকায় নেতাকর্মীদের জাহাঙ্গীরের ধন্যবাদ

আকাশ জাতীয় ডেস্ক: 

নির্ধারিত সময় পর্যন্ত বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালিয়েছেন। ভোটে জয়ের আত্মবিশ্বাসের কথাও জানিয়েছেন একাধিকবার। তবে বৃহস্পতিবারের উপনির্বাচনে মাত্র পাঁচ হাজারের সামান্য বেশি ভোট পেয়েছেন ঢাকা-১৮আসনের বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। ভোটে হেরেও তার পক্ষে নিজের আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

শুক্রবার মধ্যরাতে নিজের ফেসবুক পেজে নির্বাচনের সার্বিক চিত্র তুলে ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য ধন্যবাদ জানান এই যুবদল নেতা।

এতে জাহাঙ্গীর বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে গতিশীল করতে শত প্রতিকূলতার মধ্যেও এই উপনির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন। এজন্য ঢাকা-১৮ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ।

নির্বাচন নিয়ে তিনি বলেন, সরকারদলীয় প্রার্থীর ভাড়াটে সন্ত্রাসীদের হামলা, দলকানা প্রশাসনের অসহযোগিতা ও নির্বাচন কমিশনের নগ্ন পক্ষপাতিত্বের কারণে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে পারেনি। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ঢাকা-১৮ আসনের ১৪ টি কেন্দ্রের ৭০টি বুথ পরিদর্শন করে এক প্রতিক্রিয়ায় বলেছেন, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এই নির্বাচন আরও নিচে নেমে গেছে। নির্বাচন মোটেও অংশগ্রহণমূলক হয়নি।

এদেশে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে মন্তব্য করে জাহাঙ্গীর বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন। এরপর আবার স্বৈরশাসকের কবল থেকে গণতন্ত্রকে মুক্ত করেছেন বেগম খালেদা জিয়া। আমরা বিশ্বাস করি, চলমান স্বৈরাচারকে হটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে। জনগণ তাদের ভোটাধিকার ফেরত পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ

ভোটে পাশে থাকায় নেতাকর্মীদের জাহাঙ্গীরের ধন্যবাদ

আপডেট সময় ১২:৪৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০