ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সেলফি তুলতে চাওয়ায় ভক্তের ফোন ছুড়ে ফেললেন সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই তাকে সামনে দেখে আবেগ ধরে রাখতে পারেননি এক ভক্ত।

সাকিবকে দেখেই তাই দৌড়ে গিয়েছিলেন ছবি তুলতে। কিন্তু না জিজ্ঞেস করে মুখের সামনে সেলফির ভঙ্গিমায় ফোন তুলতেই রেগে গেলেন সাকিব। শুধু রেগেই যাননি, সেই ভক্তের ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

ঘটনাটা ঘটেছে বেনাপোল বন্দর ইমিগ্রেশনে। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব বৃহস্পতিবার ( ১২ নভেম্বর) দুপুরে বেনাপোল বন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে গেছেন। ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনের মধ্যে এক ভক্ত তার সঙ্গে ছবি তুলতে চাইলে ফোন কেড়ে নিয়ে ফেলে দেন তিনি।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে সেই ভক্ত মোহাম্মদ সেক্টর বলেন, ‘আমি সাকিব আল হাসানের একজন ভক্ত। তাকে সামনাসামনি দেখে নিজেকে আর সামাল দিতে পারিনি। এজন্য তার সঙ্গে একটা ছবি তুলতে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাকে ছবি তুলতে না দিয়ে আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফেলে দিয়েছেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান একটি বিশেষ কাজে ভারতে গেছেন। তার কাজ শেষে আগামীকাল ১৩ নভেম্বর আবার বেনাপোল দিয়ে দেশে ফিরবেন বলেও জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট থেকে সাকিবকে দলে ভিড়িয়েছে জেমকন খুলনা। এই অলরাউন্ডার সব ঠিক থাকলে চলতি নভেম্বরের তৃতীয় সপ্তাহের ২১ বা ২২ তারিখ শুরু হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত এই টুর্নামেন্ট দিয়েই মাঠে নামবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

সেলফি তুলতে চাওয়ায় ভক্তের ফোন ছুড়ে ফেললেন সাকিব

আপডেট সময় ০৩:৫৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০