ঢাকা ০১:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়ার করোনা ভ্যাকসিন ৯২ শতাংশ কার্যকরের দাবি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে রাশিয়ার তৈরি স্পুটনিক ফাইভ ভ্যাকসিন ৯২ শতাংশ কার্যকরের দাবি করেছে দেশটি। বুধবার দেশটির সার্বভৌম সম্পদ তহবিলের বরাত দিয়ে রয়টার্স এই খবর জানিয়েছে।

আপাতত ফেজ থ্রি ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে এই টিকা। বেলারুশ, আরব আমিরশাহি ও ভেনেজুয়েলায় চলছে ট্রায়াল। এছাড়া ভারতে চলছে দ্বিতীয়-তৃতীয় দফার ট্রায়াল। রাশিয়ায় ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে ১০ হাজার মানুষের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।

রাশিয়ার দাবি, পরীক্ষামূলক প্রয়োগের পরে কারো শারীরিক কোনো সমস্যা দেখা যায়নি। তবে এটি প্রাথমিক রিপোর্ট। টিকা প্রয়োগ করার ২১ দিনের মাথায় এই রিপোর্ট দেয়া হয়েছে। আরও কিছুটা সময় কাটলে এই বিষয়ে স্পষ্ট ফল জানা যাবে।

গত আগস্ট মাসে পৃথিবীর প্রথম দেশ হিসেবে স্পুটনিক ভি টিকার কার্যকারিতা দাবি করে রাশিয়া। সেই সময় বলা হয়, এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য দ্রুত বাজারে নিয়ে আসা হবে।

এর আগে গত সোমবার ফাইজার ও বায়োএনটেক তাদের ভ্যাকসিনের ৯০ শতাংশ কার্যকারিতার কথা জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাশিয়ার করোনা ভ্যাকসিন ৯২ শতাংশ কার্যকরের দাবি

আপডেট সময় ০৮:৫০:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০