ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সরকার নূর হোসেনের রক্তের সঙ্গে বেঈমানি করে শাসন জারি রেখেছে

আকাশ জাতীয় ডেস্ক: 

বর্তমান সরকার নূর হোসেনের রক্তের সঙ্গে, আত্মত্যাগের সঙ্গে বেঈমানি করে শাসন জারি রেখেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

মঙ্গলবার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকী বলেন, নব্বই সালের স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের যে মূল চেতনা, তা নূর হোসেনের মাধ্যমে প্রতীকায়িত হয়েছিল। নূর হোসেনের বুকে এবং পিঠে ‘স্বৈরাচার মুক্তি পাক’ লেখার মাধ্যমে তা প্রকাশিত হয়েছিল। বর্তমান সরকার নূর হোসেনের রক্তের সঙ্গে, আত্মত্যাগের সঙ্গে বেঈমানি করে তার শাসন ব্যবস্থা জারি রেখেছে। জনগণের ভোটাধিকার হরণ করে একটি ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করে তারা নূর হোসেনের রক্তের সঙ্গে বেঈমানি করেছে।

তিনি আরও বলেন, সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে। দেশে ন্যূনতম একটি গণতান্ত্রিক জায়গা নেই। চরম ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন চলছে। চুরি, দুর্নীতি, লুটপাট, গুম, খুন চলছে, অন্যদিকে জান, জমিন, জবান মানুষের সব ধরনের অধিকার আজ ক্ষুণ্ন। তবে জনগণ নূর হোসেনের আত্মত্যাগ স্মরণ রাখবে এবং নতুন করে আবারও সংগ্রাম গড়ে তুলবে। জনগণের সংগ্রামের মধ্য দিয়ে আবারও নূর হোসেন জীবন্ত হয়ে উঠবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ

সরকার নূর হোসেনের রক্তের সঙ্গে বেঈমানি করে শাসন জারি রেখেছে

আপডেট সময় ০১:৪৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০