ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩ নতুন দায়িত্ব পেলেন ফজলুর রহমান জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেব: আইনমন্ত্রী গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা: জামায়াত আমির কেশম দ্বীপে হামলার ‘মূল্য দিতে হবে’ যুক্তরাষ্ট্রকে:গালিবাফের হুঁশিয়ারি ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি সরকার নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে মামলার আবেদনে আইফোন চুরির অভিযোগ শিল্প বাঁচাতে চাই সুষ্ঠু জ্বালানি ব্যবস্থাপনা নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে যা বললেন শাইখুল আজহার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

উত্তেজনা কমাতে মিসর সফরে গিয়ে ঐতিহাসিক আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমামের(শাইখুল আজহার) সঙ্গে সাক্ষাৎ করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইয়েভস লে ড্রিয়ান।

এসময় মহানবীকে (সা.) অপমানের বিষয়টি মানা যেতে পারে না বলে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন মিসরের গ্রান্ড মুফতি শাইখ আহমদ আত তাইয়্যেব।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেছেন, ‘আমাদের নবীকে (সা.) অপমানের বিষয়টিকেও যদি আপনারা বাকস্বাধীনতা বলে বিবেচনা করেন, তাহলে আমরা এটিকে সম্পূর্ণরুপে প্রত্যাখ্যান করি।

আমাদের মহানবীকে (সা.) অপমান করা মানা যেতে পারে না। যে ব্যক্তি তাকে অপমান করবে, আমরা তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাব। আমরা আমাদের বাকি জীবন সেই কাজেই ব্যয় করব।’

আল আজহার বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেইজে প্রকাশিত বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে।

আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে বিশ্ব জুড়ে সুন্নি মুসলিমদের মধ্যে শাইখুল আজহারের ভিন্ন একটি প্রভাব রয়েছে।

ডয়চে ভেলের খবরে বলা হয়, ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ধর্মের নামে সন্ত্রাসবাদেরও নিন্দা করেছেন শাইখ আহমদ আত তাইয়্যেব।

তিনি বলেছেন, ইসলামে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। আল আজহার ২০০ কোটি মুসলিমের প্রতিনিধিত্ব করে। আমি বলছি, সন্ত্রাসীরা আমাদের প্রতিনিধি নয়। তাদের কাজের জন্য আমরা দায়ী নই।

বৈঠক শেষে ফরাসি পররষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইমামের সঙ্গে খোলাখুলি আলোচনা হয়েছে। ইমাম বলেছেন, যেখানে মতের মিল আছে, সেখানে আমরা একসঙ্গে কাজ করব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে যা বললেন শাইখুল আজহার

আপডেট সময় ০৭:৫০:০০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০