ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা ‘পজিটিভ’ মাহমুদুল্লাহ

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তান সুপার লিগে খেলতে যাওয়ার উদ্দেশ্যে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সেই পরীক্ষার ফল পজিটিভ আসায় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়া হচ্ছে না তার। শঙ্কা জেগেছে আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে রিয়াদের খেলা নিয়েও।

তামিম ইকবাল ও রিয়াদ দুইজনেই পিএসএল প্লে-অফের দলে জায়গা পান। দুইজনের যাওয়ার দিনক্ষণও চূড়ান্ত হয়ে গিয়েছিল। রিয়াদেরই আগে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটা এখন আর সম্ভব হচ্ছে না। করোনা পজিটিভ আসায় এখন পাকিস্তানের ফ্লাইট ধরার বদলে আইসোলেশনে থাকতে হচ্ছে তাকে।

পিএসএলে ইংল্যান্ডের মঈন আলির বদলি হিসেবে রিয়াদকে দলে নিয়েছিল মুলতান সুলতান। দলটির সামনে প্রথম কোয়ালিফায়ার খেলে সরাসরি ফাইনালে ওঠার সুযোগ হাতছানি দিচ্ছে। করোনা পজিটিভ আসায় সেই সুযোগের অংশ হতে পারছেন না রিয়াদ। আজ (০৮ নভেম্বর) সকাল ১০টার এমিরেটস ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল রিয়াদের।

বিসিবি প্রেসিডেন্টস কাপে চ্যাম্পিয়ন হয় মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন মাহমুদুল্লাহ একাদশ। আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে টাইগারদের অভিজ্ঞ এই ক্রিকেটার স্বাভাবিকভাবে যেকোনো দলের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে থাকতেন। কিন্তু করোনা পজিটিভ হওয়ায় সেখানেও রয়েছে সংশয়।

অপরদিকে, রিয়াদের সাথে একইদিনে পিএসএলে ‍সুযোগ পাওয়ার খবর পেয়েছিলেন টাইগারদের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ১০ তারিখ লাহোর কালান্দার্সে যোগ দেওয়ার জন্য রওয়ানা দিবেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনা ‘পজিটিভ’ মাহমুদুল্লাহ

আপডেট সময় ০১:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০