ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

খেলোয়াড়দের ফিটনেসে ঘাটতি দেখছেন জামাল

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেছেন, নেপালের বিপক্ষে আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য নিজেদের ফিটনেস লেভেল বাড়াতে তাদেরকে কাজ করতে হবে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দলীয় অনুশীলনের সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘সত্যিকার অর্থে দলের সব সদস্য ফিট ছিলেন না। আমরা অনুশীলন ম্যাচ খেলেছি এবং সে সময় দেখা গেছে অনেক খেলোয়াড়কে ধুকতে হয়েছে। আমাদের আরো কঠোর পরিশ্রম করতে হবে, অনেক দৌঁড়াতে হবে- তাহলেই ফিটনেস লেভেল ফিরে আসবে।’

তিনি বলেনে, অন্য খেলোয়াড়দের তুলনায় বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা কিছুটা ফিট রয়েছে। কারণ তারা দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছে। দলের বাকী খেলোয়াড়দের এককভাবে অনুশীলন করতে হয়েছে।

এতে কম্বিনেশনে কোন সমস্যা হবে কিনা জানতে চাইলে জামাল বলেন, ‘অবশ্যই কম্বিনেশনে সমস্যা হবে। আগেও বলেছি, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। কৌশল এবং ফিটনেসসহ সবদিকেই সামর্থ্য বাড়াতে হবে। অন্যথায় আমাদেরকে সমস্যায় পড়তে হবে।’

তিনি বলেন, ‘আমি জানিনা এই মুহুর্তে নেপাল দলের ফিটনেস কেমন। শুধু একটি কথাই বলতে পারি, খেলোয়াড়রা জয়ের জন্য মুখিয়ে আছে। কারণ আগের দুই লড়াইয়ে নেপালের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। সেটি খেলোয়াড়দের মনে গেঁথে আছে। সবাই চাইছে আসন্ন ম্যাচে জয় পেতে। আমাদের জয় পেতেই হবে।’

নবাগত তারিক রায়হান কাজী প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে জামাল বলেন, সে দলের নতুন খেলোয়াড়। আশা করছি দলে সে ভাল করবে। নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ১৩ ও ১৭ নভেম্বর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর উদ্যোগ

খেলোয়াড়দের ফিটনেসে ঘাটতি দেখছেন জামাল

আপডেট সময় ০৮:৩৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০