ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লন্ডনে চালবাজ শাকিব

অাকাশ বিনোদন ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। গত রোজার ঈদে সারা দেশে মুক্তি পায় এ অভিনেতার যৌথ প্রযোজনার সিনেমা ‘নবাব’। এরপর তাকে আর যৌথ প্রযোজনার সিনেমায় দেখা যায়নি।

শাকিব অভিনীত পরবর্তী যৌথ প্রযোজনার সিনেমা ‘চালবাজ’। ৬ সেপ্টেম্বর সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে লন্ডন পৌঁছেছেন তিনি। বুধবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে হিথ্রো বিমানবন্দরে পা রাখেন এ অভিনেতা। ‘চালবাজ’ সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের অনন্য মামুন ও ভারতের জয়দীপ মুখার্জি। এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।

গত জুনে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে শাকিব খানসহ পুরো টিম লন্ডনে গিয়েছিলেন। কিন্তু তখন কলকাতার ‘ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কাস অব ইস্টার্ন ইন্ডিয়া’ সিনেমাটির শুটিংয়ে বাধা দেয়। ফেডারেশনের দাবি, বিদেশে শুটিংয়ের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ১৯জন চলচ্চিত্র কর্মীকে নিয়ে যায়নি প্রযোজক সংস্থা এসকে মুভিজ। ট্রলি, আর্ট সেটিং, প্রোডাকশনের কাউকে নিয়ে যাওয়া হয়নি। তাই কাজ আটকে দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লন্ডনে চালবাজ শাকিব

আপডেট সময় ১১:৩৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭