ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বেগম জান থেকে গৃহবধূ হচ্ছেন বিদ্যা বালান

অাকাশ বিনোদন ডেস্ক:

নতুন উদ্যমে ফের বড়পর্দায় আসতে চলেছেন বিদ্যা বালান। এবার তাকে দেখা যাবে এক গৃহবধূর চরিত্রে। সুলোচনা ওরফে সুলু। ‘তুমহারি সুলু’। প্রকাশ্যে এল তারই ফার্স্টলুক। পোস্টারে লাল শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন বিদ্যা। হাতে তার রয়েছে একগাদা পুরস্কার। আবার একটি বাজারের থলেও রয়েছে। কেবল বিদ্যার মুখটিই দেখা যাচ্ছে না। তবে বোঝাই যাচ্ছে এক গৃহবধূর চরিত্রে অভিনয় করতে চলেছেন নায়িকা।

জানা গেছে, ছবিতে গৃহবধূ থেকে আর জে অর্থাৎ রেডিও জকি হয়ে উঠবেন বিদ্যা। আর তার এই সফরে শামিল হবেন নেহা ধুপিয়া, মানব কল ও আর জে মালিশকা। ছবি সম্পর্কে বিস্তারিত না জানালেও নিজের ক্যাপশনেই একটুখানি হিন্ট দিয়েই দিয়েছেন বিদ্যা। জানিয়ে দিয়েছেন সমস্ত প্রতিযোগিতায় ‘সুলু’ই জয়ী। আর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন #MainKarSaktiHai। এতেই বোঝা যাচ্ছে কীভাবে এক গৃহবধূর উত্থানের কাহিনি তুলে ধরবেন বিদ্যা।

তবে নায়িকার এই সামান্য ঝলকে যাঁরা সন্তুষ্ট নন, তাদের অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ পর্যন্ত। সেদিনই মুক্তি পাবে ছবির টুকরো ঝলক। আর ছবি মুক্তি পাবে ডিসেম্বর মাসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বেগম জান থেকে গৃহবধূ হচ্ছেন বিদ্যা বালান

আপডেট সময় ১১:৩১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭