ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

মির্জা ফখরুল একজন সজ্জন মানুষ : ওবায়দুল কাদের

আকাশ জাতীয় ডেস্ক:  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আমাদের শক্র নয়। আমরা তাদের নেতিবাচক রাজনীতির বিরোধীতা করি। তারা হাওয়া ভবনের নামে সর্বত্র লুটপাট করায় দেশের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সজ্জন মানুষ। তিনি হচ্ছেন পুতুল নাচের পুতুল। তাকে অন্ধকার থেকে পুতুল নাচানো হয়।

শনিবার নোয়াখালীর চৌমুহনী পৌর পার্ক ও পৌর বাস টার্মিনালের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শনিবার সাড়ে ১১টায় ২৩ কোটি টাকা ব্যয়ে চৌমুহনী পৌর পার্ক ও পৌর বাস টার্মিনালের উদ্বোধন অনুষ্ঠানে পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সলের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচিত হওয়ার পরও বিএনপির মহাসচিবকে সংসদে যেতে দেয়া হয়নি। আসুন হঠকারিতা বাদ দিয়ে গণতন্ত্রের ভাষায় কথা বলি। আওয়ামী লীগ চিরদিন ক্ষমতায় থাকবে, তা আমরা বলি না। তবে জনগণের প্রতি আমাদের আস্থা আছে।’

সেতুমন্ত্রী আরও বলেন, দলীয় পরিচয় কোনো অপরাধীর পরিচয় বা রক্ষাকবচ হতে পারে না। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং কালচার আমাদের সব উন্নয়নকে ম্লান করে দিচ্ছে। এ ব্যাপারে পুলিশ ও প্রশাসনকে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

মির্জা ফখরুল একজন সজ্জন মানুষ : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৭:২৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০