ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিরোধী দলগুলোকে সংঘবদ্ধ সংগ্রামের আহ্বান

আকাশ জাতীয় ডেস্ক:  

দেশের বিরোধী দলগুলোকে একত্রিত হয়ে সংঘবদ্ধ সংগ্রামের মাধ্যমে নাগরিক অধিকার ফিরিয়ে আনতে আহ্বান জানিয়েছেন বিরোধী দলগুলোর শীর্ষস্থানীয় নেতারা।

শনিবার (৩১ অক্টোবর) জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।

জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবের সভাপতিত্বে ভর্চ্যুয়াল সভায় বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান প্রমুখ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ যে সময় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভা অনুষ্ঠিত হচ্ছে, সেই সময় দেশে একটি ভয়াবহ অবস্থা বিরাজ করছে। একদিকে করোনার দ্বিতীয় ওয়েভ আমাদের সামনে, অন্যদিকে দেশের ওপর এক ভয়াবহ দানবের আঘাত। আজ যারা ক্ষমতায় টিকে আছে, তারা শুধু অস্ত্রের ক্ষমতায় টিকে আছে। পার্লামেন্ট আজ সাধারণ নাগরিকের কথা বলে না। আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবহার করা হয় দেশ নয়, ক্ষমতাবানদের নিজেদের স্বার্থে।

তিনি বলেন, দেশের অর্থনীতি আজ ধ্বংস হয়ে গেছে। সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত দেশের সব ক্ষেত্রে এখন দুর্নীতি। রাষ্ট্র যেন এখন দুর্নীতিতে নিমজ্জিত। তাই এই মুহূর্তে আমাদের একটি জাতীয় ঐক্য তৈরি করে এগুলো রুখতে হবে। আমাদের বুকের ওপর যে ভয়াবহ দানব ভর করে আছে তাকে সরিয়ে ফেলতে হবে।

মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকারের আমলে এখন আর মানুষের জানমালের নিরাপত্তা নেই। দেশে এখন অর্থনৈতিক উন্নয়ন নেই। উন্নয়নের নামে যা বলা হচ্ছে, তা শুধু বুলি কপচানো। একইসাথে মানুষের অধিকার হরণ করা হচ্ছে। ভোট বলে এখন কোনো জিনিস নেই। বাইরের দেশের লোকজনও এখন এ দেশকে ভয় পায়। আর সরকারের বিভিন্ন কার্যক্রমে বোঝা যায়, সরকার ভয়ে আছে। এই সরকারকে এখন আর কেউ চায় না।

আলোচনাকালে বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান মাহমুদুর রহমান মান্না। একই আহ্বান জানান সভায় অংশগ্রহণকারী অন্যান্য দলের নেতা ও জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। । নেতারা বলেন, আমাদের এখন গণ-আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী শাসন দূর করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিরোধী দলগুলোকে সংঘবদ্ধ সংগ্রামের আহ্বান

আপডেট সময় ০৭:৪৬:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০