ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একদিনের জন্য টেলিনরের শীর্ষ নির্বাহী বাংলাদেশের রেনেকা

আকাশ আইসিটি ডেস্ক : 

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সঙ্গে যৌথভাবে #গার্লসটেকওভার ক্যাম্পেইন আয়োজন করেছে গ্রামীণফোন ও টেলিনর গ্রুপ।

প্রতিবছর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে তরুণীদের সাম্য, স্বাধীনতা ও প্রতিনিধিত্বে উৎসাহ দেওয়ার জন্য বিশ্বব্যাপী মিডিয়া, বিনোদন, ব্যবসা ও রাজনীতির ক্ষেত্রে শীর্ষস্থানীয় পদে একদিনের জন্য তরুণ নারীদের প্রতীকী দায়িত্ব দেওয়া হয়।

এ বছর টেলিনরের যেসব দেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে তেমন তিনটি দেশে- বাংলাদেশ, নরওয়ে ও মিয়ানমার, টেলিনরের গ্রুপ এক্সিকিউটিভ ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ পদে ভূমিকা নেওয়ার সুযোগ দেওয়া হয় তরুণীদের।

এ তিন তরুণীর মধ্যে টেলিনর গ্রুপের এক্সিকিউটিভ পদ নেওয়ার জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয় রেনেকা আহমেদ অন্তু। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গ্রামীণফোন।

অল্পবয়স থেকেই রেনেকা নারী অধিকার ও লৈঙ্গিক সমতা নিয়ে কাজ করে আসছেন। ২০২০ সালে ইয়ুথ অ্যাডভোকেট হিসেবে সে শীর্ষ পর্যায়ে রাজনৈতিক ফোরামে অংশ নেয়। নৃ-বিজ্ঞানে পড়াশোনা করা রেনেকা সমাজে কন্যা, তরুণী ও নারীদের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।

রেনেকা আহমেদ অন্তু বলেন, একজন নারী ও সচেতন নাগরিক হিসেবে নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে আমি আমার অধিকারের বাস্তবায়ন চাই। সবারই উচিত নারীদের সম্মান করা এবং সরকারি ও বেসরকারি খাতে তাদের অবদানের মূল্য দেওয়া। সমাজে আমি তরুণ প্রতিনিধি হিসেবে কাজ করে যাওয়ার পাশাপাশি বৈশ্বিকভাবে লৈঙ্গিক সমতার ক্ষেত্রে ক্ষমতার স্থানান্তর করতে চাই। এক্ষেত্রে, আমাকে এমন অসাধারণ অভিজ্ঞতা গ্রহণের সুযোগ করে দেওয়ায় আমি গ্রামীণফোন, টেলিনর গ্রুপ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কাছে কৃতজ্ঞ।

টেলিনরের গ্রুপ এক্সিকিউটিভ ম্যানেজমেন্টের একজন সদস্য হিসেবে নির্বাচিত তিন তরুণী প্রযুক্তিখাতে নারী বিষয়ে ভার্চ্যুয়াল মাধ্যমে তাদের ভাবনার উপস্থাপন করেন। তাদের উপস্থাপনায় স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রযুক্তিখাতে নারীদের নানা সুযোগ ও অন্তরায়ের বিষয়গুলো উঠে আসে। এ বিষয়ে অনুপ্রাণিত হয়ে টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী সিগভে ব্রেক্কে নিজ দেশে টেলিনর টেলিকমিউনিকেশনের প্রধান নির্বাহীদের সঙ্গে তিন তরুণীকে যুক্ত করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন, যাতে তরুণ এ প্রতিনিধিরা তাদের ভাবনার কথা জানাতে পারেন।

এ বিষয়ে সিগভে ব্রেক্কে বলেন, সবার জন্য প্রয়োজনীয় সেবার উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে সফল হতে আমাদের নিজেদের মধ্যে সবার ধারণা সম্পর্কে জানা প্রয়োজন। সকালে আমি তিন তরুণ নারীর সঙ্গে কথা বলেছি। আমি তাদের দেশে ও বৈশ্বিকভাবে প্রযুক্তি বিষয়ে ভাবনার পরিসর বুঝতে চেষ্টা করেছি।

তরুণীদের সমতাকে অগ্রাধিকার দিয়ে শিশু ও তরুণদের অধিকার রক্ষায়, বিস্তৃত পরিসরে ডিজিটাল ও মোবাইল প্রযুক্তি সমাধান নিয়ে কাজ করতে ২০১৮ সালে টেলিনর গ্রুপ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল একটি বৈশ্বিক পার্টনারশিপে যুক্ত হয়। যার লক্ষ্য ডিজিটাল ভবিষ্যতের জন্য এবং ডিজিটাল জেন্ডার গ্যাপ দূর করে মেধাবীদের বিকাশে একসাথে নানা প্রকল্পের আয়োজন করা। যার মধ্যে থাকবে কন্যাশিশু ও নারীদের নানা সুবিধায় সুযোগ দেওয়া, তাদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের প্রযুক্তিগত নানা সমাধান তৈরিতে সুযোগ করে দেওয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

একদিনের জন্য টেলিনরের শীর্ষ নির্বাহী বাংলাদেশের রেনেকা

আপডেট সময় ০৯:১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০