ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

বিএনপি গণতন্ত্রের মুখোশপরা ফেরিওয়ালা: সেতুমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘যাদের রাজনৈতিক সংস্কৃতিতে রক্তের দাগ ও ষড়যন্ত্রের নকশা, তারাই হচ্ছে গণতন্ত্রের মুখোশপরা ফেরিওয়ালা।’

বিএনপির অপরাজনীতিই দেশের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ পেতে সবচেয়ে বড় বাধা বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সোমবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

সরকারের পদত্যাগ চেয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিএনপির দাবির প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে চলছে। অথচ এসময়ে কোনো ইস্যু খুঁজে না পেয়ে তারা নন ইস্যুকে ইস্যু বানানোর অপচেষ্টা করছে।’

বিএনপি একবার নিরাপদ সড়ক, আবার কোটাবিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে সর্বশেষ ধর্ষণবিরোধী সামাজিক আন্দোলনে ভর করে সরকারের পদত্যাগ চেয়েছিল, যা হালে পানি পায়নি বলেও উল্লেখ করেন সেতুমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘বিএনপি নেতাদের সকল রাজনৈতিক আন্দোলনের ব্যর্থতা থেকে শিক্ষা নেয়া উচিত। আর বিএনপির সরকারের পদত্যাগের দাবি জানানোর কোনো প্রয়োজন নেই। কারণ, সময় হলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।’

রাজপথে জনগণের উত্তাল ঢেউ উঠবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল সাহেব যা বলেন, তা নিজে বিশ্বাস করতে পারেন কি-না সন্দেহ।’

সেতুমন্ত্রী বলেন, ‘ঢেউ তারা টেমস নদীর পাড় থেকে গুলশান অফিসে তুলতে পারেন, কিন্তু পদ্মা-মেঘনা-যমুনার পলিবিধৌত মুজিবের বাংলায় নয়। বিএনপির আন্দোলনের হাঁক-ডাক আষাঢ়ের আকাশের মতো, সোশ্যাল মিডিয়া আর গণমাধ্যমে যতটা গর্জে বাস্তবে রাজপথে ততটা বর্ষে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি দেশের গণমাধ্যমের স্বাধীনতা নেই বলে বার বার মিথ্যা ও পুরনো অভিযোগ করে চলেছে। সরকার নাকি ভিন্নমত সহ্য করতে পারে না বলেও তারা চিৎকার করছে।’

বিএনপি নেতাদের অভিযোগের জবাবে সেতুমন্ত্রী কাদের বলেন, ‘এদেশে আওয়ামী লীগের মধ্যেই পরমত সহিষ্ণুতা আছে। আর আছে বলেই বিএনপির নেতারা অনবরত মিথ্যাচার করতে পারছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘২০০১ সালে বিএনপি ক্ষমতা গ্রহণের প্রথম তিন মাসেই ৫০ জন সাংবাদিক হামলার শিকার ও সরকারি বার্তা সংস্থা বাসস থেকে ৩৪ জন সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছিল। তখন খোদ গণমাধ্যম রিলেটেড সংগঠন ‘রিপোটার্স উইদাউট বর্ডার্স’ এর এক রিপোর্টে তা প্রকাশ করা হয়েছিল।’

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

বিএনপি গণতন্ত্রের মুখোশপরা ফেরিওয়ালা: সেতুমন্ত্রী

আপডেট সময় ০৪:৩৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০