ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’:চিফ প্রসিকিউটর উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, গ্রেফতার ২

করোনামুক্ত হয়ে কাজে ফিরলেন তাহসান-স্পর্শিয়া

আকাশ বিনোদন ডেস্ক : 

জনপ্রিয় সংগীতশিল্পী ও নাট্যাভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী স্পর্শিয়া করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে সুখবর হলো দ্বিতীয় দফা কোভিড টেস্টে দুজনেরই ফলাফল এসেছে নেগেটিভ।

করোনামুক্ত হয়ে ‘ছক’ নামে একটি ওয়েবের কাজে তাহসান ও স্পর্শিয়া ফিরেছেন ক্যামেরার সামনে। রবিবার থেকে শুটিংয়ে নেমেছেন তাহসান ও স্পর্শিয়া। যদিও স্পর্শিয়ার আগেই তাহসান খান দিয়েছেন সুস্থতার খবর।

স্পর্শিয়া অন্য একটি কাজে ব্যস্ত থাকায় কাজটি পিছিয়ে যান। এরই মধ্যে এই দুজন করোনা আক্রান্ত হলে দ্বিতীয় দফায়ও কাজ পিছিয়ে যায়।

ওয়েবের জন্য নির্মিত প্রযোজনাটির পরিচালক গোলাম সোহরাব দোদুল। অক্টোবরের শুরুর দিকে ও তাহসান ও তানজিন তিশা একটি শুটিংয়ে অংশ নেন। পরে জানা যায়, তিশা করোনায় আক্রান্ত। একে একে ওই সেটের অভিনেতা তাহসান ও পরিচালকও করোনায় আক্রান্ত হন।

১৮ অক্টোবর জনপ্রিয় কণ্ঠশিল্পীর তাহসানের জন্মদিন ছিল ঠিক তার আগের দিনই করোনাভাইরাস থেকে মুক্ত হন তাহসান। কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রায় দুই সপ্তাহের জন্য শুটিং বন্ধ রাখেন এই কণ্ঠশিল্পী।

গত ৭ সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা ‘নবাব এলএলবি’ ছবির শুটিং করেছেন অর্চিতা স্পর্শিয়া। সিনেমা সেটের অসুস্থতার জের ধরেই কোভিড টেস্ট করান এই অভিনেত্রী। পরীক্ষা করার পর জানা গেল তার কোভিট পজিটিভ।

এবার করোনামুক্ত হওয়ার পর পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরেছেন স্পর্শিয়া। অতিসম্প্রতি শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’ সিনেমার শুটিং, ডাবিং শেষ করেছেন। এর আগে ‘আবার বসন্ত’ ও ‘কাঠবিড়ালী’ নামের দুটি ছবিতে অভিনয় করেছেন এক সময়ের ছোটপর্দার এই এই প্রিয়মুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর

করোনামুক্ত হয়ে কাজে ফিরলেন তাহসান-স্পর্শিয়া

আপডেট সময় ১০:৩২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০