ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রোহিঙ্গাদের জন্য ৯৬ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ

আকাশ জাতীয় ডেস্ক: 

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ৯৬ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের জরুরি মানবিক সহায়তা হিসেবে এ অর্থ দেবে ইইউ।

রোববার (২৫ অক্টোবর) ঢাকার ইইউ অফিস থেকে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, রোহিঙ্গাদের মানবিক সহায়তা হিসেবে ২০২০ সালে ৯৬ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ। সংকট ব্যবস্থাপনা বিষয়ক ইউরোপীয় কমিশনার জ্যানেন লেনার্সিক এ অর্থ সহায়তার ঘোষণা দেন।

রোহিঙ্গাদের সহায়তার বিষয়ে জ্যানেন লেনার্সিক বলেছেন, রোহিঙ্গা শরণার্থীরা ইউরোপীয় ইউনিয়ন থেকে অব্যাহতভাবে পূর্ণ সহায়তা পেয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা লাঘবে স্থানীয় পর্যায়ে ও আশ্রয়দানকারী কমিউনিটিতে কর্মরত মানবিক সহায়তা সংস্থাসমূহ প্রকৃত সংহতি নিয়ে সাড়া দিয়েছে। আমরা মানবিক ও উন্নয়ন কার্যক্রম এবং স্থিতিশীলতার জন্য আরও বেশি সহায়তার আহ্বান নিয়ে এগিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ। রোহিঙ্গা শরণার্থীদের জন্য স্বেচ্ছামূলক, নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের সুযোগ সৃষ্টির মাধ্যমে টেকসই সমাধানে পৌঁছাতে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সম্মিলিত প্রচেষ্টাকে আরও জোরদার করা আবশ্যক।

রোহিঙ্গা শরণার্থীদের জরুরি মানবিক সহায়তার জন্য গত ২২ অক্টোবর আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দানকারী দেশগুলোর জন্য সহায়তা উৎসাহিত করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা যৌথভাবে দাতা সংস্থাসমূহের অংশগ্রহণে এ সম্মেলনের আয়োজন করে। এতে রোহিঙ্গাদের জন্য ৬০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গাদের জন্য ৯৬ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ

আপডেট সময় ০৪:২৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০