ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কপিল দেব

আকাশ স্পোর্টস ডেস্ক: 

হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ দিল্লির ওকলার ফোর্টিস হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতকে ১৯৮৩ সালে বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল দেব। নিউজ অ্যাজেন্সি এএনআই’র বরাতে খবরটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কপিল দেবের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন হার্শা ভোগলে। এই অভিজ্ঞ ক্রিকেট ধারাভাষ্যকার নিজের অফিসিয়াল টুইটারে লেখেন, ‘বড় হৃদয়ের, অমায়িক কপিল দেবের দ্রুত রোগমুক্তি কামনা করছি। ’

এছাড়া ৬১ বছর বয়সী ক্রিকেট কিংবদন্তির রোগমুক্তি কামনা করেছেন ভারতের সাবেক কোচ এবং তার বিশ্বকাপজয়ী সতীর্থ মদন লালও।

খেলোয়াড়ি জীবনে তার সময়ে সেরা অলরাউন্ডার ছিলেন কপিল দেব। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি কোর্টনি ওয়ালশের দখলে যাওয়ার আগে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি।

কপিল দেব ভারতের হয়ে ১৩১ টেস্ট খেলে নিয়েছেন ৪৩৪ উইকেট। ব্যাট হাতে করেছেন ৫২৪৮ রান। এছাড়া ২২৫ ওয়ানডেতে তিনি ২৫৩ উইকেট নিয়েছেন। করেছেন ৩৭৮৩ রান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে ১৩ দিন চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কপিল দেব

আপডেট সময় ০৮:১৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০