ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

বিএনপির অপকৌশলে ভোটার উপস্থিতি কম: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:  

নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য বিএনপিকে দায়ী করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, এখন দেশের কোথাও নির্বাচনী সংঘাত নেই।

তারা এমন পরিস্থিতি তৈরি করে যে তাদের ভোটাররা কেন্দ্রে আসে না। আর ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য বিএনপির অপকৌশলও কাজ করে।
বুধবার (২১ অক্টোবর) সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি উদ্দেশ্যমূলক নিষ্ক্রিয়তা দেখায়। এসব অপকৌশল করে ভরাডুবি বুঝতে পেরেই নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে তারা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার চেষ্টা করে। তাদের এসব অপকৌশল জনগণ বুঝে ফেলছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বিএনপি নেতারা নির্বাচনী পরিবেশ নেই বলে যে অভিযোগ করছেন সে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের সময়ের কথা স্বরণ করিয়ে দিতে চাই। তাদের সময়ে নির্বাচন মানেই ছিল সংঘাত আর প্রাণহানি। স্থানীয় নির্বাচনগুলোতে ঘটেছে অসংখ্য জীবনহানির মতো ঘটনা। এখন নির্বাচন নিয়ে সেই সংঘাত নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলের সহযোগী সংগঠনগুলোর ঘোষিত কমিটির বিষয়ে যেকোনো অভিযোগ-আপত্তি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আইনি কাঠামোর মধ্যে সমাধানের নির্দেশনা দিয়েছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।

কমিটির কোনো বিষয়ে অভিযোগ থাকলে প্রতিকার পাওয়ার ব্যবস্থা রয়েছে সংগঠনের গঠনতন্ত্রের কাঠামোর আওতায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নেতাকর্মীরা গঠনতন্ত্র অনুযায়ী এ সংক্রান্ত অভিযোগ ট্রাইব্যুনালে দিতে পারবেন। ট্রাইব্যুনাল অভিযোগ যাচাই-বাছাই করে নিষ্পত্তি করবে।

শিগগিরই জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখন যাচাই-বাছাই চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির অপকৌশলে ভোটার উপস্থিতি কম: কাদের

আপডেট সময় ০৩:৪০:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০