ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মা হারালেন অভিনেত্রী শ্রাবন্তী

আকাশ বিনোদন ডেস্ক : 

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানা মারা গেছেন। সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে বগুড়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

শ্রাবন্তীর ঘনিষ্ঠজন জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সম্প্রতি মাহমুদা সুলতানা অসুস্থ হলে তাকে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল গভীর রাতে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মঙ্গলবার শ্রাবন্তীদের গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হবে।

কয়েকদিন আগে শ্রাবন্তী জানিয়েছিলেন, অনেকদিন ধরেই তার মা লিভার সিরোসিস ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই খবর পাওয়ার পর ৯ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন তিনি। এরপর ছুটে যান বগুড়ায়। মৃত্যুর আগ পর্যন্ত মায়ের পাশেই ছিলেন শ্রাবন্তী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মা হারালেন অভিনেত্রী শ্রাবন্তী

আপডেট সময় ১০:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০