ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

সরকার লুটেরাদের, চোর-ডাকাতদের: মান্না

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ সরকার জনগণের কল্যাণ করেনি। নারীর ইজ্জত রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

এ সরকার লুটেরাদের, চোর-ডাকাতদের সরকার। ২০১৮ সালে ভোট চুরি করে ক্ষমতায় আসার পর তাদের চুরি আর থামেনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোমবার (১৯ অক্টোবর) মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে নাগরিক ঐক্য এই সমাবেশের আয়োজন করে।

মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশ কোনো গুন্ডা বাহিনীর জায়গা না, এখানে কোনো গুণ্ডা-পাণ্ডাদের ঠাঁই হবে না। গুণ্ডাবাহিনীকে কিভাবে জবাব দিতে হয় সেটি আমাদের জানা আছে। ১৯৭১ সালে পাকিস্তান আমলে পাক বাহিনীকে সমুচিত জবাব দিয়েছি আপনাদেরও জবাব দেব।

তিনি বলেন, দশ টাকা কেজি দরে চাল খাওয়াবে বলেছিলো এই সরকার, এখন চালের দাম ৬০ টাকা, আলুর দাম লাগামহীন। সব জিনিসের দাম বেশি হলেও সরকার আমাদের জিডিপির হিসাব শেখায়। জিডিপির কাহিনী কেন শোনান, আমরাতো ভাত খাই, জিডিপি না।

নারায়ণগঞ্জে তার ওপর হামলা বিষয়ে মান্না বলেন, সোমবার নারায়ণগঞ্জে ১০ মিনিটের বক্তব্য দিয়েছি। বক্তব্য শেষ হতে না হতেই হামলাকারীরা রামদা দিয়ে কোপাতে থাকে। তবে মঞ্চে মানবঢাল করে আমাকে বাঁচিয়েছেন জনতা।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, মাফিয়া চরিত্রে পরিণত হয়েছে দেশের চরিত্র। মাফিয়া রাষ্ট্রের চরিত্র দেখা যাচ্ছে, সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত। এখানে অনাচার আছে, কোনো শাসন নেই। পরিচ্ছন্ন রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্নার ওপর হামলায় তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত বলে জানান।

সমাবেশে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, মাহমুদুর রহমানকে হত্যার উদ্দেশ্যে কাপুরুষের মতো এই হামলা করা হয়েছিলো। অবৈধ সরকার দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকে পরিণত হয়েছে। আর সময় দেয়া যায় না, এই গুণ্ডাতন্ত্র, স্বৈরতন্ত্রের অবসান করতে হবে।

সমাবেশে জনসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, যুব ঐক্যের সমন্বয়ক রাকিব হাসান, ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার লুটেরাদের, চোর-ডাকাতদের: মান্না

আপডেট সময় ১০:০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০