ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

হাইকোর্টে নিক্সন চৌধুরীর ৮ সপ্তাহের আগাম জামিন

আকাশ জাতীয় ডেস্ক: 

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দায়ের করা মামলায় ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীকে ৮ সপ্তহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

আদালতে হাজির হয়ে জামিন আবেদনের পর মঙ্গলবার (২০ অক্টোবর) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে নিক্সন চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শাহদীন মালিক। সঙ্গে ছিলেন আইনজীবী এম মনজুর আলম।

পরে শাহদীন মালিক সাংবাদিকদের বলেন, আদালত নিক্সন চৌধুরীকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। তবে কিছু শর্ত আছে। যেমন সাক্ষীদের প্রভাবান্বিত করা যাবে না, তদন্তে সহায়তা করতে হবে।

উপজেলা নির্বাচনে সংসদ সদস্য হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ১৫ অক্টোবর নিক্সনের বিরুদ্ধে মামলা করে ইসি। ইসির পক্ষে জেলা সিনিয়র নির্বাচন অফিসার নোয়াবুল ইসলাম বাদী হয়ে ফরিদপুরের চরভদ্রাসন থানায় এ মামলা করেন।

চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন কেন্দ্র করে জেলা প্রশাসককে (ডিসি) হুমকি ও নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মকর্তাদের গালাগাল করার অভিযোগ আনা হয় মামলায়।

গত ১০ অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচন হয়।

ওই নির্বাচন কেন্দ্র করে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের হুমকি এবং নির্বাচন কর্মকর্তাদের গালাগাল করেন নিক্সন চৌধুরী। এ ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অশোভন আচরণের বিষয়ে প্রতিকার চেয়ে নির্বাচন কমিশনেও চিঠি দেয়।

ওই চিঠি পর্যালোচনা করে কমিশন সচিবালয় উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা অনুযায়ী মামলার সিদ্ধান্ত নেন।

তবে নিক্সন চৌধুরীর দাবি, তিনি কাউকে হুমকি দেননি। সুপার এডিট করে হুমকির ভিডিও প্রচার করে তাকে হেনস্তা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাইকোর্টে নিক্সন চৌধুরীর ৮ সপ্তাহের আগাম জামিন

আপডেট সময় ০৪:৩২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০