ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখ খানের ভৌতিক ছবি

অাকাশ বিনোদন ডেস্ক:

নানা ধরনের ছবিতে অভিনয় করেছেন বলিউড তারকা শাহরুখ খান। ছবি তৈরির ব্যাপারেও রয়েছে তাঁর সাফল্য। এবার নাকি তাঁর ভৌতিক ছবি তৈরির আগ্রহ হয়েছে। তাও আবার যে ধরনের ভৌতিক ছবি হচ্ছে, তা থেকে একদম আলাদা। গা-ছমছমে আর হাড়-কাঁপানো গল্প। ব্যবহার করা হবে আধুনিক প্রযুক্তি। এমন ছবি হবে, যা বলিউডে আগে কখনো হয়নি।

জানা গেছে, ভূতের ছবি তৈরির ব্যাপারে শাহরুখ খানের আগ্রহ আছে ঠিকই, কিন্তু ভূতের ব্যাপারে তাঁর রয়েছে খুবই ভয় আর আতঙ্ক। তাই ভূতের ছবিটি প্রযোজনা করলেও তিনি এই ছবিতে অভিনয় করছেন না।

শাহরুখ খান এখন অভিনয় করছেন আনন্দ এল রাইয়ের নতুন ছবিতে। এ ছবির শুটিং শুরু হয়েছে। এ ছবিতে শাহরুখ খান অভিনয় করছেন একজন বামনের চরিত্রে। জানা গেছে, ‘গেম অব থ্রোনস’ টিভি সিরিজের টাইরিওন ল্যানিস্টার চরিত্রের অনুপ্রেরণায় তৈরি হয়েছে শাহরুখের বামন চরিত্রটি। এই চরিত্র অশান্তি দূর করে পরিবারকে সুখ-শান্তি এনে দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহরুখ খানের ভৌতিক ছবি

আপডেট সময় ০৫:১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭