ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘নির্বাচিত হলে এমপিদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর দিতে হবে’:শফিকুর রহমান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় : সালাহউদ্দিন জবি শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়তে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক: নজরুল ইসলাম বঙ্গভবনের ই-‌মেইল ব্যবহার করে জামায়াত আমিরের ডিভাইস হ্যাকের অভিযোগ মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশ দেশের মানুষ জেগে উঠেছে, নির্বাচন কেউ কেউ ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চলছে কর্মবিরতি

প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা-৫ আসনের উপ- নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছে বিএনপি। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন শুরু হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকাল ১০টা থেকে ঢাকা মহানগরের বিভিন্ন থানা-ওয়ার্ড থেকে মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে হাজির হয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বানে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই মানববন্ধনে হাজির হয়েছেন। তারা খালেদা জিয়া ও তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে ভোট কারচুপির বিরুদ্ধেও স্লোগান দিচ্ছেন।

মানববন্ধনে উপস্থিত আছেন, মহানগর দক্ষিণের সহসভাপতি ইউনুস মৃধা, সাধারণ সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম নকি, মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন

আপডেট সময় ০১:৪১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০