ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কলারোয়ায় একই পরিবারের ৪ জনকে হত্যা: গ্রেফতার রায়হানুলের ৫ দিনের রিমান্ড

আকাশ জাতীয় ডেস্ক: 

সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার নিহত শাহিনুরের ছোট ভাই রায়হানুল ইসলামকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ রবিবার দুপুরে সাতক্ষীরার জুডিশিয়াল আদালত-২ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার এ রিমান্ড মঞ্জুর করেন।

গত শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় সিআইডি। আজ রবিবার শুনানির জন্য তাকে আদালতে তোলা হয়। এর আগে বৃহস্পতিবার তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছিল।

সাতক্ষীরা সিআইডি পুলিশের বিশেষ পুলিশ সুপার আনিছুর রহমান জানান, রায়হানুল ইসলামকে বৃহস্পতিবার আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করা যাবে না। আদালতে তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোর রাতে সাতক্ষীরার কলারোয়ার খলসি গ্রামে শাহিনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে মাহি ও মেয়ে তাসনিমকে গলা কেটে হত্যা করা হয়। তবে ভাগ্যক্রমে বেঁচে যায় তাদের ৪ মাস বয়সী শিশু কন্যা মারিয়া।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই শাহিনুলের শাশুড়ি ময়না খাতুন বাদী হয়ে কলারোয়া থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডি পুলিশকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কলারোয়ায় একই পরিবারের ৪ জনকে হত্যা: গ্রেফতার রায়হানুলের ৫ দিনের রিমান্ড

আপডেট সময় ০৪:৩২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০