ঢাকা ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসি ও সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে বিএনপি: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

নির্বাচন কমিশন ও সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি নির্বাচনে অংশ নিয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার সকাল ৯টায় বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শনিবার অনুষ্ঠিত ঢাকা-৫ উপনির্বাচনে অংশ নিয়ে পরাজিত হওয়ার পর ভোটের ফলাফল বর্জন করায় বিএনপির সমালোচনা করেন ওবায়দুল কাদের। বলেন, ‘নির্বাচনে অংশ নেয়াটা তাদের নাটক। বিভিন্ন সময় তারা এমন কর্মকাণ্ড করে সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছে। কিন্তু তাদের এসব পুরনো কৌশল সম্পর্কে দেশবাসী জেনে গেছে।’

ঢাকা-৫ উপনির্বাচনে কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের বের করে দেয়া এবং নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ দাবির মাধ্যমে ভোটের ফলাফল বর্জন করেছে বিএনপি। একই সঙ্গে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে দলটি।

এ নির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ শনিবার সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ীতে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসি ও সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে বিএনপি: কাদের

আপডেট সময় ১২:১১:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০