ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আর একসঙ্গে দেখা যাবে না শাওন-টয়াকে

আকাশ বিনোদন ডেস্ক : 

ছোট পর্দার জনপ্রিয় জুটি সৈয়দ জামান শাওন ও লাক্সতারকা মুমতাহিনা চৌধুরী টয়া। একসঙ্গে অভিনয় করতে গিয়ে খুব অল্প সময়েই দুজনে কাছের বন্ধুতে পরিণত হন। এরপর ২০১৯ সালের শেষের দিকে ভারতে একটি অভিনয় প্রশিক্ষণ কর্মশালাতে একসঙ্গে অংশ নিতে গেলে তাদের বন্ধুত্ব আরো গাঢ় হয়।

একপর্যায়ে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে ভাবতে শুরু করেন শাওন ও টয়া। যেই ভাবনা সেই কাজ। চলতি বছরের জানুয়ারিতে তাদের বাগদান হয়। এরপর ফেব্রয়ারিতে বিয়ে। বর্তমানে এক ছাদের নিচে বসবাস করছেন জনপ্রিয় এই জুটি।

শাওন-টয়া জুটি বেঁধে এ পর্যন্ত বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। কিন্তু তারা জানিয়েছেন, তাদের দুজনকে আর একসঙ্গে পর্দায় দেখা যাবে না। হঠাৎ এমন কি এমন হল যে তারা একসঙ্গে কাজ না করার সিন্ধান্ত নিলেন? তবে কি টোনাটুনির সংসারে কেউ পেরাক ঢুকিয়েছে! না, এমনটা নয়। দর্শকের কথা চিন্তা করেই তাদের এমন সিদ্ধান্ত।

এই কথা জানিয়েছেন অভিনেতা শাওন নিজেই। তিনি বলেন, ‘সবার দোয়ায় নতুন জীবন বেশ ভালো ভাবেই চলছে। দুজনের মধ্যে বোঝাপড়াটা অনেক ভালো। বন্ধুত্বের খুনসুটি সবই আছে। তবে আমাদের দুজনকে আর একসঙ্গে পর্দায় দেখা যাবে না।’

কারণ হিসেবে শাওন জানান, ‘দর্শক আমাদের কাজগুলো চমৎকার ভাবে গ্রহণ করেছেন। তাই তাদের কথা চিন্তা করে আমাদের জুটি নষ্ট করতে চাই না। কাজ কম করে দর্শককে ভালো নাটক উপহার দিতে চাই। মানহীন কাজ করতে আগ্রহী নই। এ জন্য ভালো গল্প এবং চরিত্র পেলে তবেই দুজনে একসঙ্গে কাজ করব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আর একসঙ্গে দেখা যাবে না শাওন-টয়াকে

আপডেট সময় ১০:২২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০