ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচন সুষ্ঠু হয়েছে, কোথাও কোনো অসুবিধা হয়নি: সিইসি

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে কোথাও কোনো অসুবিধা হয়নি জানিয়ে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কিছু সময় আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি।

নির্বাচন নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে নূরুল হুদা বলেন, নির্বাচনে কোথাও কোনো অসুবিধা হয়নি। আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। একটি কেন্দ্রের (ঢাকা-৫) বাইরে কিছু ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল, তবে সেটা তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে।

করোনার মধ্যে নির্বাচন ও ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ সম্পর্কে সিইসি বলেন, করোনার কারণে স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা দেওয়া ছিল। কেন্দ্রে কেন্দ্রে অতিরিক্ত মাস্ক সরবরাহ করা হয়েছে। হাত ধোয়ার ব্যবস্থা ছিল। আর আমরা এখন ইভিএমে ভোট নিয়ে স্বস্তিবোধ করি। ভোটারদের মধ্যে ইভিএম নিয়ে আর অস্বস্তি বা অনীহা নেই। ইভিএমে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জায়গাটি বারবার জীবাণুমুক্ত করা হয়েছে।

অন্যদিকে নির্বাচনে ভোট কম পড়ায় প্রার্থী ও ভোটারদের অনীহা থাকতে পারে বলে মনে করেন সিইসি। তিনি বলেন, জাতীয় নির্বাচনে পুরো দেশে ভোট হয়। সেই তুলনায় উপ-নির্বাচনে ভোটারদের আগ্রহ এমনিতেও কম থাকে। এ নির্বাচনে সংসদ সদস্য যেই হোক, সরকার পরিবর্তনের সুযোগ নেই। দুই থেকে আড়াই বছরের জন্য নির্বাচিত হবেন সেজন্য হয় তো প্রার্থী-ভোটারদের মধ্যেও তেমন আগ্রহ নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নির্বাচন সুষ্ঠু হয়েছে, কোথাও কোনো অসুবিধা হয়নি: সিইসি

আপডেট সময় ০৭:৫৯:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০