ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এনজিওগ্রাম সম্পন্ন হওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার সকালে তিনি বলেন, বৃহস্পতিবার এনজিওগ্রাম করার পর আজ তার শারীরিক অবস্থা আরও উন্নতি হয়েছে। তবে তার শরীর খুব দুর্বল৷ পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন।

উল্লেখ্য, গতকাল ল্যাবএইড হাসপাতালের হার্টের বিশেষজ্ঞ ডা. প্রফেসর সোহরাবুজ্জামান, প্রফেসর ডা. আব্দুজ জাহেদ ও ডা. মাহবুবুর রহমানের নেতৃত্বে রিজভী আহমদের এনজিওগ্রাম করা হয়। তার হার্টে একটি ব্লক ধরা পড়লেও সেটি ইনজেকশনের মাধ্যমে অপসারণ করা হয়েছে।

চার সপ্তাহ পর আবারও পরীক্ষা করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক কর্মসূচি শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন রিজভী আহমেদ। পরে তাকে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

আপডেট সময় ০১:৪৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০