ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ইউক্রেনকে লাইসেন্স দিতে রাজি ট্রাম্প: জেলেনস্কি মেহেরপুরে বাড়ির গেটের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চট্টগ্রামে ব্যবসায়ীর চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান জামায়াতের সঙ্গে বৈঠকে সিইসি

সরকার জনগণকেই সবচেয়ে বড় শত্রু মনে করে: ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:  

আওয়ামী সরকার জনগণকেই সবচেয়ে বড় শত্রু মনে করে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের সহদফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশে এখন চলছে সরকারি প্রতিহিংসার প্রবল প্রতাপ। আর এই প্রতিহিংসার ছোবলে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা প্রতিনিয়তই দংশিত হচ্ছে। আওয়ামী সরকার জনগণকেই সবচেয়ে বড় শত্রু মনে করে। বর্তমানে রাষ্ট্রের সব অঙ্গকে করায়ত্ত করে সরকার নিজেকে অপ্রতিদ্বন্দ্বী ভাবছে। রাষ্ট্র পরিচালনার জন্য জনগণের ক্ষমতাকে অস্বীকার করা হচ্ছে। অনাচারের ওপর নির্ভর করেই সরকার টিকে থাকতে চাচ্ছে, কিন্তু তাতে সরকারের শেষ রক্ষা হবে না।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের সব অপকর্মের জবাব দিতেই জনগণ পথে পথে ব্যারিকেড তৈরি করবে। বিএনপির নেতাকর্মীদের ভয় দেখানোর অপকৌশল হিসেবেই মাগুরা জেলা বিএনপির উদ্যোগে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠান করার জন্য সদর থানা বিএনপির সাবেক সভাপতি মো. কুতুব উদ্দিন, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক গোলাম জাহিদ এবং জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিমসহ ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা ও গায়েবি মামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার

সরকার জনগণকেই সবচেয়ে বড় শত্রু মনে করে: ফখরুল

আপডেট সময় ০৫:০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০